বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষা এলেই বাড়ে নানা ধরনের পোকামাকড়ের উপদ্রব। এর মধ্যে সবচেয়ে ভয়ের নাম শুঁয়োপোকা। গাছের পাতা, ঝোপঝাড় কিংবা বাগানে সহজেই দেখা মেলে এই পোকার। অসাবধানতাবশত শরীরে লেগে গেলে শুরু হতে পারে তীব্র চুলকানি, জ্বালাপোড়া এবং লালচে ফুসকুড়ি। এই শুঁয়োপোকার আতঙ্কই জেঁকে বসেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-১ ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বড়কোবলা পূর্বপাড়ার বাসিন্দাদের। জনজীবন কার্যত বিপর্যস্ত হয়েছে এই পোকার উপদ্রবে। স্থানীয়দের অভিযোগ ১০ থেকে ১৫ দিন ধরে সমস্যাটি চরম আকার ধারণ করেছে। অনেকেই এই পোকার হাত থেকে বাঁচতে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছেন। 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুঁয়োপোকার উপদ্রব এততাই ভয়াবহ আকার ধারণ করেছে যে ঘরের ভিতরে থাকাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বাড়ির সামনে থাকা বিস্তীর্ণ পাটখেত থেকে ছড়িয়ে পড়া শুঁয়োপোকা দখল নিচ্ছে বাড়িঘর। সূত্রের খবর এই পোকার জন্য বহু শিশু ও প্রবীণ অসুস্থ হয়ে পড়েছেন। বেশ কয়েকজনকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। পরিস্থিতি এতটাই মারাত্মক হয়ে উঠেছে যে কয়েকটি পরিবার নিজেদের বাড়ি ছেড়ে আত্মীয়দের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। সময়মতো প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ না করায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলেও অনেকে দাবি করছেন।
চম্পা শীল নামের এক বাসিন্দা বলেছেন, ‘বাড়ির সামনে পাটখেত থাকায় অসংখ্য শুঁয়োপোকা ছড়িয়ে পড়েছে। আমরা বাড়িতে থাকতে পারছি না। রান্না করা যাচ্ছে না, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পঞ্চায়েতে জানিয়েছি, লিখিত আবেদনও করেছি। দ্রুত ব্যবস্থা না হলে আমরা বিক্ষোভ ও রাস্তা অবরোধে নামতে বাধ্য হব।’ শুঁয়োপোকা শরীরে অসংখ্য সূক্ষ্ম লোম থাকে। এই লোমে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে, যা মানুষের ত্বকের সংস্পর্শে এলেই অ্যালার্জির মতো প্রতিক্রিয়া সৃষ্টি করে। কারও কারও ক্ষেত্রে ব্যথা ও ফোলাভাবও হতে পারে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছরই শুঁয়োপোকার উপদ্রব হলেও এবারে অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে।

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, জানুন কবে হবে খেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ