মুখ্যমন্ত্রী ভক্ত আর্জেন্তিনার, মণিপুরের প্রত্যেক জেলায় ফাইনালের সরাসরি সম্প্রচার

ভারতীয় সময় রবিবার রাত সাড়ে আটটায় শুরু ম্যাচ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপ ফুটবলের ফাইমাল ম্যাচের কাউন্টডাউন। ভারতীয় সময় রবিবার রাত সাড়ে আটটায় শুরু ম্যাচ। এখনও পর্যন্ত খবর, সমাপ্তির দিন একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চ্যাম্পিয়ন কে হবে, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কারও দাবি, চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। কেউ কেউ আর্জেন্তিনার পক্ষে।

এই তর্কাতর্কির আবহে মণিপুর থেকে এল বিশেষ খবর। রাজ্যের প্রতিটি জেলায় ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে। এর আগে ক্রোয়েশিয়া বনাম আর্জেন্তিনার ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছিল ভাগ্যচন্দ্র ওপেন এয়ার থিয়েটারে। রবিবারের ফাইনাল দেখার জন্য ওপেন এয়ার থিয়েটারে আসতে হবে না। প্রত্যেক জেলার মানুষ তাদের নিজের জেলায় বসেই ফাইনাল ম্যাচ দেখতে পারবেন।

বুধবারের সেমিফাইনাল ম্যাচের পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন।লেখেন, ফিফা ওয়ার্ল্ডকাপের আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ সরাসরি দেখার সুযোগ হল। রাজ্যেবাসীর জন্য খেলা দেখার ব্যবস্থা করা হয় ভাগ্যচন্দ্র ওপেন এয়ার থিয়েটারে। ফুটবল এক মুহূর্তের জন্য হলেও রাজ্যের সব বাসিন্দাকে এক সুতোয় বেঁধে রেখেছিল। বেঁধে রেখেছিল রাজনৈতিক দলের প্রতিনিধিদের, যাদের সঙ্গে আমাদের রয়েছে মতপার্থক্য। রবিবার ফাইনাল ম্যাচ সরাসরি দেখার জন্য রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। কোথায় কোথায় তার একটা তালিকাও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন কড়া রেফারিকে ফাইনাল ম্যাচের দায়িত্ব দিল ফিফা

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?