বিস্ফোরণে উড়ে যাবে তাজমহল, ইমেলে হুমকি বার্তা আসতেই শোরগোল!

Share:

নিজস্ব প্রতিনিধি:  গত কয়েক মাস ধরে একাধিক উড়ানে বোমাতঙ্কের হুমকি বার্তায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে। এবার সেই আতঙ্ক কাটতে না কাটতেই ইমেলে এল তাজমহল বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দেওয়ার বার্তা। মঙ্গলবার উত্তরপ্রদেশের পর্যটন দপ্তরে ই-মেইল মারফত এই হুমকি পাঠানো হয়েছে। আর সেই বার্তা প্রকাশ্যে আসতেই তাজমহল চত্বরে আরও আঁটসাঁট হচ্ছে নিরাপত্তার বহর। 

উওরপ্রদেশের পুলিশ কর্তা সইদ আরিব আমেদ বলেন, ‘পর্যটন দপ্তরে একটি হুমকি ই-মেইল আসে। যেখানে বিস্ফোরণে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আগ্রা পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তাজগঞ্জ পুলিশ স্টেশনে মামলা দায়ের হয়েছে।’ অন্যদিকে হুমকির বার্তা আসতেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে বোমা নিষ্ক্রীয়কারী দল। নামানো হয় পুলিশ কুকুরও। তাজমহল জুড়ে বোমার খোঁজে তল্লাশি চালানো হয়। তবে কোনও সন্দেহজনক বস্তুর হদিশ মেলেনি।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে অসংখ্য ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল উড়ানে বোমাতঙ্কের হুমকি বার্তায় চাঞ্চল্য পড়ে যায় দেশ জুড়ে। এই আতঙ্কের ফলে বহু উড়ান বাতিল করা হয়। রুট বদল করে দেওয়া হয় একাধিক উড়ানের। ভোগান্তির শিকার হন যাত্রীরা। পুলিশের জালে মূল অভিযুক্ত ধরাও পড়ে। তবে অন্য কোন গ্যাং জড়িত রয়েছে এই ঘটনায়? বিস্ফোরণের বার্তা ঘিরে তীব্র হচ্ছে রহস্যে পারদ। 

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?