শোনা যাবেনা আর সেই কণ্ঠস্বর, প্রয়াত ইসরোর বিজ্ঞানী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাঁদ স্পর্শ করেছে ভারত। ২৩ অগস্ট সেই মাহেন্দ্রক্ষণে যার কণ্ঠস্বর শুনে ভারতবাসীর হৃদস্পন্দন বেড়ে উঠেছিল প্রয়াত হলেন ইসরোর সেই বিজ্ঞানী। শনিবার তাঁর মৃত্যু হয়। চন্দ্রযান চাঁদের মাটি স্পর্শ করার সময় তিনিই কণ্ঠ দিয়ে দেশবাসীকে জানাচ্ছিলেন, ঠিক কখন চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান-৩।

এন ভালারমাথি নামে এই বিজ্ঞানী শনিবার বিকেলে চেন্নাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। সহকর্মীরাই তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেন। ইসরোর প্রাক্তন ডিরেক্টর ভেঙ্কিটাকৃষ্ণণ জানান, “ইসরোর আগামী অভিযানগুলির নেপথ্যে ভালারমাথির গলা আর শোনা যাবে না। চন্দ্রযান ৩এর অভিযানই তাঁর শেষ কাজ ছিল। তাঁর আকস্মিক প্রয়াণে আমরা শোকাহত।” 

এই বিজ্ঞানী ১৯৮৪ সালে ইসরোতে যোগদান করেন। ইসরোর বহু মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি রিসাট-১ এর প্রকল্প পরিচালক ছিলেন। ভারতের প্রথম তৈরি রাডার ইমেজিং স্যাটেলাইট (RIS) এবং দেশের দ্বিতীয় জাতীয় উপগ্রহ।

২০১৫ সালে আবদুল কালাম পুরস্কার প্রাপ্ত প্রথম ব্যক্তি এন ভালারমাথি।  অনুমান করা যাচ্ছে, চন্দ্রযান ৩ ল্যান্ড করার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই জন্যই আদিত্য এল১ উৎক্ষেপণের সময়ে তাঁকে দেখা যায়নি। তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন নেটিজনেরাও।

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা