গান্ধি জয়ন্তীতে গডসে জিন্দাবাদ টুইট, দেশজুড়ে ধিক্কার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতির জনক মহাত্মা গান্ধির জন্মজয়ন্তীতে গডসে জিন্দাবাদ টুইটে ছয়লাপ। জানা গিয়েছে, ৬৪ হাজারের বেশি মানুষ গডসের নামে ধন্য ধন্য করে টুইট করেছেন। নিন্দনীয় এই ঘটনার প্রতিবাদে সরব সুশীল সমাজ। সরব নেটিজেনরা।

বিজেপি নেতা বরুণ গান্ধিও কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করেছেন। জানিয়েছেন, যে বা যারা এই কাজ করুক, তারা দেশের মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। নিজের টুইটার হ্যান্ডলে বরুণ গান্ধি লেখেন, “ভারত আধ্যাত্মিক পরাশক্তির দেশ। সে দেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে নিয়ে গিয়েছেন জাতির জনক মহাত্মা গান্ধি। তিনিই আমাদের সবার জীবনীশক্তি। যাঁরা নাথুরাম গডসের নামে জয়ধ্বনি দিচ্ছেন, তারা দেশের মান-সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। এই ঘটনার নিন্দা করার মতো ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না।”

বরুণ গান্ধির এই টুইট আলোর চেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এই টুইট আড়াই হাজারবার রিটুইট হয়েছে। ১০ হাজারের বেশি মানুষ টুইট লাইক করেছেন। সেই সঙ্গে নেটিজেনরা নাথুরাম গডসের নামে জয়ধ্বনি দেওয়ার নিন্দা করেছেন। 

দেশজুড়ে শনিবার শ্রদ্ধার সঙ্গে পালিত হয় মহাত্মা গান্ধির জন্মজয়ন্তী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপিত এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতার জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানিয়েছেন, জাতিসঙ্ঘের মহাসচিবও মহাত্মা গান্ধির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে গান্ধি জয়ন্তীর উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। 

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের