রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ব্যাঙ্ক ইউনিয়নগুলি আজ সোমবার অর্থাৎ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত রবিবার রাতে বাতিল করা হয়। জানানো হয়  তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে না। স্বাভাবিক নিয়মেই ব্যাঙ্কে কাজ হবে। গ্রাহকদের পড়তে হবে না সমস্যায়। রবিবার রাতে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ)-এর সঙ্গে বৈঠক করে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। সেই  বৈঠকের পরেই ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি শনিবার কি এবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?   কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে?   

ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের যৌথ মঞ্চ UFBU মূলত সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং ব্যবস্থা চালুর দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল। বর্তমানে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে, বাকি শনিবারগুলিতে পরিষেবা চালু থাকে। এবার সেই বাকি শনিবারগুলিকেও ছুটির আওতায় আনার সম্ভাবনা খতিয়ে দেখতে IBA ও UFBU-র একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, রবিবার বৈঠক হলেও এখনই সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং ব্যবস্থা চালু হচ্ছে না। বৈঠকে জানানো হয়েছে কমিটি বিষয়টি খতিয়ে দেখবে, বিকল্প ব্যবস্থাও বিবেচনা করবে এবং গ্রাহক-সহ সংশ্লিষ্ট পক্ষগুলির মতামত নেওয়া হবে। কমিটির সিদ্ধান্ত জানানোর কোনও নির্দিষ্ট সময়সীমাও এখনও নির্ধারিত হয়নি। 

আরও পড়ুন: হিন্দমোটরে ফের শিল্পের হাতছানি! পরিত্যক্ত জমিতে ইলেকট্রিক গাড়ি কারখানা তৈরির প্রস্তাব  

প্রসঙ্গত, শুধু পাঁচ দিনের ব্যাঙ্কিং নয়, স্কেল-IV এবং তার ঊর্ধ্বে থাকা অফিসারদের পারফরম্যান্স-লিঙ্কড ইনসেনটিভ (PLI) নিয়েও আলোচনায় সম্মতি হয়েছে। ইউনিয়নগুলির আপত্তি দূর করতে বর্তমান ব্যবস্থায় কী পরিবর্তন আনা যায়, সে বিষয়ে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (আইবিএ) সরকারের কাছে প্রস্তাব দেবে।  পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ চালুর বিষয়টি গত দু’বছরেরও বেশি সময় ধরে আলোচনায় রয়েছে। ধর্মঘট ঘিরে গ্রাহকদের সমস্যার আশঙ্কা তৈরি হয়েছিল বিশেষ করে ৩০ সেপ্টেম্বরের হাফ-ইয়ার্লি ক্লোজিংয়ের কারণে। এর আগে পরিষেবা সচল রাখতে ২৭ সেপ্টেম্বর রবিবারও পাবলিক সেক্টর ব্যাঙ্ক ও রিজিওনাল রুরাল ব্যাঙ্কগুলিকে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে আর গ্রাহকদের চিন্তা করতে হবে না বলেই জানানও হয়েছে।

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংঘতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা

বাল্যবিবাহ রুখতে বিশেষ উদ্যোগ রাজ্যের, ২ অক্টোবর বসছে ‘বাল্যবিবাহ মুক্ত গ্রাম’ সভা

ডানকুনিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, পলাতক দুষ্কৃতীরা

পুজোর মুখে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ

গাজায় একের পর এক ইজরায়েলি হামলায় নিহত ৪, আহত একাধিক

Asian Games 2026: বৃষ্টিই খুলে দিল ভাগ্য, এক বল না খেলেও সেমিফাইনালে পাকিস্তান

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

হিন্দমোটরে ফের শিল্পের হাতছানি! পরিত্যক্ত জমিতে ইলেকট্রিক গাড়ি কারখানা তৈরির প্রস্তাব

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে ১০ দিনের জন্য বন্ধ ক্লাস, পিছল মিড-টার্ম পরীক্ষা

রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক