কুশিক্ষা! দুধের গাড়ি থেকে টাকা লুঠ করে গ্রেফতার তিন ডাক্তারি পড়ুয়া

এরপর চালকের কাছ থেকে প্রায় ৪,৬০০ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সত্যতা জানতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত রবিবার (১৪ জুলাই) রাজস্থানের যোধপুরে একটি দুধ সরবরাহকারী গাড়ি লুঠ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনজন MBBS ছাত্র। তাঁদের সঙ্গে যুক্ত আরও দুই অভিযুক্ত এখন পলাতক। মঙ্গলবার (১৬ জুলাই) এই চমকপ্রদ ঘটনাটি জানিয়েছেন যোধপুর থানার পুলিশ। শাস্ত্রী নগর থানায় SHO দেবেন্দ্র সিং জানিয়েছেন, ভুক্তভোগী দুধের গাড়ির চালক অভিযোগ করেছেন যে, ররিবার রাতে পাঁচজন যুবক তাঁকে পাকড়াও করে এবং হুমকি দেয়। এরপর তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে এবং তাঁর গাড়ি থেকে নগদ টাকা লুঠ করে নেয়। তিনি আরও বলেন, “আপাতত আমরা শান্তি বজায় রাখার জন্যে তিনজন ছাত্রকে গ্রেফতার করেছি।

ছিনতাইয়ের অভিযোগে তাঁদের আদালতে তোলা হবে এবং মামলা করা হবে। গ্রেফতারকৃতরা হলেন, যোধপুরের SN মেডিক্যাল কলেজের MBBS ফাইনাল বর্ষের ছাত্র বিকাশ বিষ্ণোই (২২), তৃতীয় বর্ষের ছাত্র মহেশ বিষ্ণোই (২২) এবং ওম প্রকাশ জাট (২৩)। আর পলাতক অভিযুক্তরা হলেন SN মেডিক্যাল কলেজ এবং AIIMS যোধপুরের ছাত্র। ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার দিন ছাত্ররা MDM হাসাপাতালের গেটে প্রথমে ভুক্তভোগী দুধের ভ্যানটিকে আটকে দিয়ে চালককে বেরিয়ে আসতে বলে। অভিযোগে আরও বলা হয়েছে, ‘চালক গাড়ি থেকে বের হলে, অভিযুক্তরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে। এরপর তাঁকে মারধর করতে শুরু করে। এরপর তাঁর ভ্যানটিকে ভাঙচুর করে।’

এরপর চালকের কাছ থেকে প্রায় ৪,৬০০ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সত্যতা জানতে পারেন। এবং অভিযুক্তদের চিহ্নিত করে তাঁদের গ্রেফতার করে। তারা সবাই মেডিক্যাল কলেজের স্টুডেন্ট। তবে দুজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর, পুলিশ লুঠ হওয়া ভ্যানটির সন্ধান চালিয়ে মেডিক্যাল কলেজের প্রায় ৫ কিলোমিটার দূরে খুঁজে পায়। এসএইচও দেবেন্দ্র সিং বলেছেন, ছাত্ররা অত্যন্ত দুঃসাহসিক কাজ অপরাধ করেছে। তারা বৃষ্টির সময় তাদের হোস্টেল থেকে হাসপাতালের গেটে এসে কিছু গাড়ি আটকানোর চেষ্টা করেছিল কিন্তু তাঁদের খপ্পরে পড়ে যায় নিরীহ মিল্ক ভ্যান চালকটা।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস