আগ্রায় রহস্যজনক মৃত্যু একই পরিবারের তিন সদস্যের

Share:

নিজস্ব প্রতিনিধি : আগ্রায় একটি বাড়ি থেকে একই পরিবারের তিন জন সদস্যের দেহ উদ্ধারের ঘটনা সামনে এল। এরা তিনজনই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে কী কারণে তাঁরা এই আত্মহত্যার পথ বেছে নিলেন, সেবিষয়ে এখনই স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ।

প্রতিবেশিদের কাছ থেকে খবর পেয়ে এদিন সকালে আগ্রা থানার পুলিশ প্রথমে ওই বাড়িটিতে যায়। বাড়িটি তরুণ ওরফে জলিদের বাড়ি বলে পরিচিত। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে যখন বাড়ির পরিচারিকা তরুণদের বাড়িতে যায়, তখন বাইরে থেকে ডাকাডাকির পরও ভিতর থেকে কেউ সাড়াশব্দ দিচ্ছিল না। এতেই পরিচারিকার কিছুটা সন্দেহ হয়। বিষয়টি প্রতিবেশিদের জানাতেই তাঁরা তা পুলিশকে জানায়। পুলিশ যখন বাড়িতে পৌঁছোয়, তখন বাড়ির ভিতরে ঢুকতেই তরুণকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পাশাপাশি তরুণের মা ও তরুণের ১২ বছরের ছেলের নিথর দেহকে আরেকটি ঘর থেকে উদ্ধার করা হয়।

পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে। তদন্তে নেমে পুলিশের হাতে একটি ভিডিও এসেছে। ভিডিওটি কয়েকমাস আগে তোলা। ভিডিওটির সূত্র ধরেই তিনজনের আত্মহত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারীরা। পুলিশ এক ব্যবসায়ীর মোবাইল ফোন থেকে এই ফোন নম্বরটি পায়। ভিডিওটিতে তরুণ জানিয়েছে, ব্যবসার কারণেই তাঁকে বাইরে থেকে বিপুল পরিমাণ টাকা ঋণ নিতে হয়েছে। ঋণ নিতে নিতে সেই পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় কোটি টাকা। তদন্তকারীদের সন্দেহ, বাজারে বিশাল পরিমাণ টাকা ঋণ হওয়ার কারণেই খুবই চিন্তায় ছিল তরুণ। সেইকারণে নিজেকে ও তাঁর পরিবারকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ