হাড়হিম কাণ্ড, তিরুপতিতে তিন বছরের শিশুকে ধর্ষণের পরে খুন করে মাটিতে পুঁতে দিল হত্যাকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণের ঘটনা যে বয়স, পোশাক, ও সাজসজ্জার ওপর নির্ভর করে না তার জলজ্যান্ত প্রমাণ মিলল আবারও। অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) তিরুপতি জেলায়(Tirupati Incident) ধর্ষিত হল মাত্র ৩ বছর বয়সী শিশুকন্যা। শুধু তাই নয়, ধর্ষণের পর তাঁকে খুন করে(Murder Case) মাটিতে পুঁতে ফেলা হয় প্রমাণ লোপাটের উদ্দেশ্যে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ছোট্ট ওই শিশুকন্যাকে ধর্ষণ ও খুন(Rape and Murder) করেছে তাঁরই এক আত্মীয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চকলেটের লোভ দেখিয়ে মাত্র তিন বছর বয়সী ওই শিশুকন্যাকে মাঠের ধারে নির্জন স্থানে নিয়ে আসে ২২ বছর বয়সী ওই অভিযুক্ত যুবক। এরপর শিশুকন্যাটিকে ধর্ষণ করে সে। বিষয়টি যাতে জানাজানি না হয়ে যায় সেই কারণে ওই খুদে কন্যাকে খুন করতেও পিছপা হয়নি ওই যুবক। খুন করার পর তাঁকে সেখানেই মাটি খুঁড়ে পুতে দেয় অভিযুক্ত।

আরও পড়ুনঃ পরনে ট্রান্সপারেন্ট শাড়ি, আবেদনময়ী লুকে নেটপাড়ার ঘুম কাড়লেন তৃণা

এরপর শিশুকন্যাটি বাড়িতে না ফিরলে স্বাভাবিকভাবেই তাঁর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। কিন্তু শিশুটির খোঁজ না মেলায় অভিযুক্ত যুবককেই চেপে ধরেন খুদের পরিবারের লোকজন, কারণ শেষবার তাঁর সঙ্গেই ওই মেয়েটিকে দেখা গিয়েছে। এরপর ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। জেরা শুরু হতেই নিজের ভুল স্বীকার করে নেয় ওই অভিযুক্ত।

আরও পড়ুনঃ বেডরুমের ফোনে হুমকি! অতীত ঘাঁটলেন সলমানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি

এরপর মাটি খুঁড়ে তল্লাশি চালিয়ে ওই শিশুকন্যার দেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতার মা কাঁদতে কাঁদতে জানান, ওই যুবক তাঁদের মেয়েকে বোন বলে ডাকত। মেয়ের সঙ্গে খেলত। ও যে এমন করবে তা স্বপ্নেও ভাবতে পারেননি শিশুকন্যার মা। যুবকের আচরণে সন্দেহ হওয়ার পরই পুলিশ তাঁকে জেরা শুরু করে এবং সত্যিটা জানা যায়। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত ওই যুবক। ঘটনায় শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু মৃতার পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন।

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান