নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভেঙে খান খান হচ্ছে তৃণমূলের সংসদীয় দলও! একদিকে যখন দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তাঁর পিছনে দল ভাঙার খেলায় মেতেছেন কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়েরা। আজ, সোমবার সকালে গোপনে তৃণমূলের প্রায় ২০ জন সাংসদকে নিয়ে বৈঠক করেছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর, সেই বৈঠক শেষে তাঁরা সোজা চলে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে। সেখানে উপস্থিত রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক চলছে। সেই বৈঠকে কিছুক্ষণের জন্য উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সেই বৈঠকে কাকলির নেতৃত্বে উপস্থিত রয়েছেন শতাব্দী রায়, জগদীশ বসুনিয়া, অসিত মালরা। সূত্রের খবর, রাজ্যসভা ও লোকসভার বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা একযোগেই আজ, সোমবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। তৃণমূলের ৫৮ জন বিধায়কের মতোই সংসদে বিদ্রোহী বিধায়কদের সংখ্যাটা পৌঁছেছে ২০তে।

আরও পডুন: ‘সই কাণ্ডে’ ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

সংসদে তৃণমূলে বড়সড় ভাঙন ধরাবে দলের বিদ্রোহী সাংসদরা, এই জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে। যদিও ঠিক কতজন সাংসদ রয়েছেন বিদ্রোহীদের তালিকায়, সেটা পরিষ্কার ছিল না। আজ, সোমবার জানা যাচ্ছে, তৃণমূলের বিদ্রোহী সাংসদের তালিকাটি ২০ জনে পৌঁছেছে। এর সঙ্গে যুক্ত হচ্ছেন রাজ্যসভার সাংসদরাও। সংখ্যার নিরিখে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ লোকসভায় এখন তৃণমূলের মোট সাংসদ সংখ্যা ২৮। দুই তৃতীয়াংশ সাংসদ একসঙ্গে পার্টি ছাড়লে তাঁদের বিরুদ্ধে দলত্যাগ আইন লাগু হবে না। তাই ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ যদি একযোগে দল ছেড়ে গেরুয়া শিবিরে যান, তাহলে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। সূত্রের খবর, সেই সংখ্যাটাই গত কয়েকদিন ধরে জোগাড় করছিলেন কাকলি ঘোষ দস্তিদার। এদিন সকালে তাই আলাদা করে গোপনে বিদ্রোহী সাংসদদের নিয়ে বৈঠকও করেন তিনি। তারপরেই সোজা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করতে গিয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। সূত্রের খবর, এই বৈঠক শেষেই নিজেদের সিদ্ধান্তের কথা জানাবেন কাকলি ঘোষ দস্তিদাররা।

তৃণমূলের বিদ্রোহী শিবিরে রয়েছেন সাংসদ শতাব্দী রায়, খলিলুর রহমান, অরূপ চক্রবর্তী, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার, অসিত মাল-সহ আরও অনেকে।

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

‘পেড্ডি’তে জাহ্নবীকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার, গর্জে উঠলেন অভিনেত্রী জয়া বচ্চন

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা