সংসদের স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ ছাড়ার পরে মঙ্গলবার সংসদের স্ট্যান্ডিং কমিটির সদস্যপদে ইস্তফা দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। ইস্তফাপত্রের প্রতিলিপি লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছেও পাঠিয়েছেন তিনি। যদিও কী কারণে সংসদের স্ট্যান্ডিং কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন তা নিয়ে মুখ খোলেননি যাদবপুরের সাংসদ।

গতকাল সোমবারই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নলমুড়ি ও জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদে ইস্তফা দেন যাদবপুরের তৃণমূল সাংসদ। ইস্তফাপত্রে তিনি লেখেন, ‘২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমার সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমি চেয়ারপার্সন হিসেবে চিকিৎসক, নার্স, রোগীদের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করেছি।’ তাঁর ওই ইস্তফার কথা জানাজানি হতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। কী কারণে ইস্তফা তা জানতে একাধিকবার যাদবপুরের তৃণমূল কংগ্রেস সাংসদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই সংসদের শিল্প সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেন যাদবপুরের সাংসদ। তৃণমূল সাংসদ হিসাবেই ওই পদে ঠাঁই হয়েছিল অভিনেত্রী-রাজনীতিবিদের। সূত্রের খবর, গত পাঁচ বছরে যাদবপুরের সাংসদের কাজকর্মে খুশি নয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আসন্ন লোকসভা নির্বাচনে ফের মিমি চক্রবর্তীর মনোনয়ন পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। আর দলের শীর্ষ নেতৃত্বের ওই মনোভাব আঁচ করেই আগেভাগেই বিভিন্ন পদ থেকে ইস্তফা দিতে শুরু করেছেন যাদবপুরের সাংসদ।

আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু! ভিজবে কোন কোন জেলা?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩