চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুম্বইয়ে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুর গ্রেফতার, কী অভিযোগ?

নিজস্ব প্রতিনিধিঃ বাঁশের লাঠি দিয়ে মারধর, মুম্বইয়ে গ্রেফতার তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের শ্বশুর-সহ তিন আত্মীয়। সকলেই ইউসুফ পাঠানের শ্বশুরবাড়ির আত্মীয়। যাঁদের মধ্যে ক্রিকেটারের শ্যালকও রয়েছেন। ঘটনাটি ঘটেছে, গত শনিবার মুম্বইয়ের বাইকুল্লা এলাকায়। একটি কথিত মারধরের ঘটনায় ইউসুফ পাঠানের শ্বশুর ও শ্যালকসহ তিন আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, শনিবার ইউসুফ খান (৩০) নামক এক ব্যক্তি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন, তখনই ঘটনাটি ঘটে। রাস্তার মাঝে একটি ডোবা পড়লে, তিনি তার উপর দিয়েই গাড়ি চালিয়ে যান। আর ডোবার পাশেই পাঠানের আত্মীয় শোয়েব খান (৩৫) দাঁড়িয়েছিলেন। গাড়িটি দ্রুত গতিতে যাওয়ার কারণে তাঁর গায়ে ডোবার নোংরা জল ছিটে আসে। তবে ইউসুফ খান বিষয়টি দেখা মাত্রই গাড়ি থেকে নেমে ক্ষমা চাইতে যান, তখনই পরিস্থিতি খারাপ হয়ে যায়।

অভিযোগ, শোয়েব তাঁকে তীব্র গালিগালাজ করেন, বাঁশের লাঠি দিয়ে তাঁর গাড়ির উইন্ডশিল্ড ভেঙে ফেলেন এবং তাঁর ওপর হামলা চালান। যেখানে ইউসুফ পাঠানের শ্বশুরও ছিলেন। এরপর বাড়ি পৌঁছে ইউসুফ খানের পরিবার তাঁকে পুলিশের কাছে যেতে অনুরোধ করেন। এরপর থানায় যাওয়ার পথে পাঠানের শ্বশুর খালিদ খানের সঙ্গে তাঁদের দেখা হয়। তিনিও থানায় না যাওয়ার জন্যে ইউসুফ খানকে হুমকি দেন। কিন্তু তাঁরা বারণ না শুনলে খালিদ তাঁর ছেলে উমরশাদ খান (৩৫), শোয়েব খান এবং আর এক অভিযুক্ত শেহবাজ পাঠানের সঙ্গে ইউসুফ খান ও তাঁর আত্মীয়দের উপর চড়াও হন, এবং নতুন করে সংঘর্ষ হয়।

তদন্তকারীদের অভিযোগ, পাঠানের শ্বশুর, শ্যালক-সহ তিন আত্মীয় বাঁশের লাঠি ও বেসবল ব্যাট দিয়ে ইউসুফ খান ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। যাতে ইউসুফ খানের ভাই সলমানের হাত ভেঙে গিয়েছে এবং তাঁর কাকা জাকি আহমেদ গুরুতর আহত হন। এরপর পুলিশ বিষয়টিকে হাতে নেয় এবং ইউসুফ পাঠানের শ্বশুর-সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করে, এবং চতুর্থজনের খোঁজে তল্লাশি চলছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে 118(2), 115(2), 324, 352, 351(2) এবং 3(5)। গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে হাজির করে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, CCTV ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং হামলায় ব্যবহৃত বাঁশের লাঠি ও বেসবল ব্যাটের মতো অস্ত্র উদ্ধারের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ফিরল নীল ড্রামের স্মৃতি, বাড়ি থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার ১১ বছরের বালকের দেহ

‘নরক যন্ত্রণা ভোগ করেছি’, বর্ষপূর্তিতে ক্ষোভ উগরে দিলেন পহেলগাঁও হামলায় নিহতদের স্বজনরা

“আঙ্কেল, আমার বিয়ে থামান”, চাইল্ডলাইনে নাবালিকার ফোনের পরেই যা ঘটল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ