‘রিল’ তৈরির জন্যে লক্ষাধিক টাকার গহনা চুরি, DSLR কেনা হল না নীতুর

চুরি অভিযোগে রবিবার ২১ জুলাই দিল্লি পুলিশের অ্যান্টি বার্গলারী সেল মহিলাকে গ্রেফতার করেছে এবং চুরি যাওয়া গয়নাও উদ্ধার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামেরা ভাল না হলে রিল ভিডিও বানানো দুষ্কর। তাই রিল ভিডিওর জন্যে এখন বেশিরভাগ সোশ্যাল ইউজাররাই ব্যবহার করে থাকেন আইফোন বা DSLR ক্যামেরা। এদের যেমন ক্যামেরা কোযালিটি ভালো, তেমনি ভিডিওর পারফেকশনও ভাল হয়। তাই এখন রিল বানানোর নেশায় আইফোন বা DSLR কিনতে দোকানে দোকানে ভিড় জমছে যুবসমাজের। তবে দামি আইফোন বা DSLR ক্যামেরা কেনার সামর্থ্য অনেকের নেই। তাই ফোন দিয়েই অনেকে রিল ভিডিও বানায়। কিন্তু ক্যামেরা ঠিকঠাক না হলে রিল বানিয়ে লাভ নেই। ঠিকঠাক ভিউজই তো আসবে না। কিন্তু তা বলে গহনা চুরি করে সেই টাকায় ক্যামেরা কিনতে হবে? অবাক হচ্ছেন তো?

হ্যাঁ, সম্প্রতি এমনই একটি অবাক কাণ্ডের খোঁজ দেব আপনাদের। সম্প্রতি দ্বারকায় ঘটনাটি ঘটেছে। দ্বারকার পশ এলাকায় একটি বাংলোতে পরিচারিকার কাজ করত নীতু যাদব নামের একটি ৩০ বছর বয়সী যুবতী। কাজের পাশাপাশি ইনস্টাগ্রাম, ইউটিউবে নানা ধরনের ভিডিও ও রিল বানানোর ব্যপক নেশা তাঁর। কিন্তু তাঁর কম দামি ফোনে রিল বা ব্লগ বানিয়ে কিছুতেই শান্তি পাচ্ছিলেন না তিনি। কারণ ফোনের ক্যামেরা ভাল না, তাই তাঁকে কেউ যুক্তি দিয়েছিল যে সে, ভিউজ বাড়াতে চাইলে তাঁকে DSLR কিনতে হবে। তাই সুযোগ বুঝে মালিকের বাড়ি থেকে রিল তৈরির DSLR ক্যামেরা কেনার জন্য লক্ষাধিক মূল্যের সোনা ও রূপার গয়না চুরি করে পালানোর চেষ্টা করে। নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও করার জন্য নিকন ডিএসএলআর ক্যামেরা কিনতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর ক্যামেরা কেনা আর হল না। চুরি অভিযোগে রবিবার ২১ জুলাই দিল্লি পুলিশের অ্যান্টি বার্গলারী সেল মহিলাকে গ্রেফতার করেছে এবং চুরি যাওয়া গয়নাও উদ্ধার করেছে।

দ্বারকার পশ এলাকার একটি বাংলোর মালিক পুলিশের কাছে অভিযোগ দায়ের করে বলেছেন যে, তার বাড়িতে ১৫ জুলাই চুরি হয়েছে। তার বাড়ি থেকে একটি সোনার ব্রেসলেট, একটি রূপার চেইন এবং রৌপ্য গয়না চুরি হয়েছে৷ তবে প্রথম থেকেই তিনি সন্দেহ করেছিলেন যে, তাঁর গৃহকর্মীই চুরি করেছে। এরপর পুলিশ নীতুর মোবাইল নম্বরে কল করলে সেটি বন্ধ হয়ে যায় এবং তার ঠিকানাটিও জাল পাওয়া যায়। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ অনুসন্ধান করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে নীতুর খোঁজ পায়। সে দিল্লী থেকে থেকে ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করছিল, তখনই তাঁকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে রাজস্থানের বাসিন্দা এবং তার স্বামী মাদকাসক্ত ছিল।

অপব্যবহার থেকে বাঁচতে তিনি দিল্লিতে এসে বাংলোতে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। এরপর, তিনি ইউটিউব চ্যানেল তৈরি করেন এবং ইনস্টাগ্রাম রিল পোস্ট করতে শুরু করেন। কেউ একজন তাকে ভিডিও তৈরি করার জন্য একটি ডিএসএলআর ক্যামেরা নেওয়ার পরামর্শ দিয়েছিল। ক্যামেরার দাম লাখ টাকা জানতে পেরে আত্মীয়-স্বজনের কাছে ঋণ চাইলেও সবাই তা প্রত্যাখ্যান করে। দ্বারকা বাংলোতে কাজ করার সময়, সে বাড়িতে লক্ষাধিক টাকার গয়না দেখতে পেয়েছিল এবং ক্যামেরার জন্য টাকা পেতে তা চুরি করার পরিকল্পনা করেছিল।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস