‘আজ শুধু একজন ব্যক্তিই মন্দিরে যেতে পারবেন’, খোঁচা রাহুলের

অসমে বৈষ্ণব ধর্মের প্রভাব অপরিসীম। ঠিক ততটাই প্রভাব শ্রীমন্ত শঙ্করদেবের। অথচ সেই মানুষটির জন্মভিটের মন্দিরে ঢুকতেই দেওয়া হল না রাহুলকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসমে(Assam) ভারত জোড়ো ন্যায় যাত্রা(Bharat Jodo Nyay Yatra) চলাকালীন বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন রাহুল গান্ধি(Rahul Gandhi)। নওগাঁয়ের বরদোয়ায় শ্রীমন্ত শঙ্করদেবের(Sreemanta Sankardev) জন্মস্থান বাটাদ্রাওয়া থানে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এদিন অর্থাৎ সোমবার সকালে সেখানে রাহুল পৌঁছালে তাঁকে ঢুকতেই দেওয়া হল না। মন্দির কমিটির তরফে জানানো হয় দুপুর ৩টের পর প্রবেশাধিকার পাবেন কংগ্রেস সাংসদ। যা শুনেই ক্ষোভপ্রকাশ করেন রাহুল। তিনি প্রশ্ন করেন, ‘আমি কী অপরাধ করেছি যে মন্দিরে যেতে পারব না? আমরা মন্দিরে যেতে চাই।’ তিনি মন্দিরের কর্তৃপক্ষদের আরও বলেন, ‘আমরা কোনও অসুবিধা করব না, শুধুমাত্রা প্রার্থনা করে চলে যাব।’ যদিও তাঁর আর্জি না শোনায় ক্ষোভপ্রকাশ করে রাহুল বলেন, ‘আজ শুধু একজন ব্যক্তিই মন্দিরে যেতে পারবেন।’ তারপরেই সেখানে ধর্নায় বসে পড়েছেন কংগ্রেস সাংসদ।  

দেশের পূর্ব থেকে পশ্চিমের পথে যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধি। তাঁর এই যাত্রার নাম ভারত জোড়ো ন্যায় যাত্রা। গত ১৪ জানুয়ারি উত্তর-পূর্ব ভারতের মণিপু্র থেকে তাঁর সেই যাত্রা শুরু হয়েছে লোকসভা নির্বাচনের আগে। কার্যত প্রথম দিন থেকেই এই যাত্রায় মানুষের ঢল নামতে দেখা গিয়েছে। আবাল বৃদ্ধবণিতা থেকে তরুণ প্রজন্ম সামিল হয়েছেন রাহুলের সঙ্গে পথযাত্রায়। একই সঙ্গে এই যাত্রা গেরুয়া শিবিরের উদ্বেগও বাড়িয়েছে। অসমের মুখ্যমন্ত্রী তো কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন রাহুলকে জেলে পোরার জন্য। তবুও সেই হুমকি উপেক্ষা করেই রাহুলের পদযাত্রা এগিয়ে চলেছে লক্ষ্যের পাণে। ৬৬ দিনে দেশের ১৫টি রাজ্যের ৮৫টি জেলা ছুঁয়ে মোট ৬,৭০০কিমি পথ পেরিয়ে এই যাত্রা শেষ হবে আরবসাগরের তীরে মুম্বইয়ের বুকে। অসমের ক্ষমতায় একাধিকবার এসেছে কংগ্রেস। তবে শেষ দুটি বিধানসভা নির্বাচনেই সেখানে জয়ী হয়েছে বিজেপি। সামনেই লোকসভা নির্বাচন। ঠিক তার আগে অসমের বৈষ্ণব ধর্মগুরু শঙ্করদেবের জন্মভিটেতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো রাহুলের নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ।

কেননা অসমে বৈষ্ণব ধর্মের প্রভাব অপরিসীম। ঠিক ততটাই প্রভাব শ্রীমন্ত শঙ্করদেবের। তাঁর অনুগামী ও দীক্ষিত শিষ্যের সংখ্যা কয়েক লক্ষ মানুষ। দেখার বিষয় এটাও অসমের প্রায় কোটির ওপর থাকা শঙ্করদেবের অনুগামী ও দীক্ষিতরা আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসমুখী হন কিনা। তবে ওয়াকিবহাল মহলের দাবি, রাহুলকে মন্দিরে ঢুকতে না দিয়ে কার্যত এটা বুঝিয়ে দেওয়া হল যে তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রায় উদ্বেগে ভুগছে গেরুয়া শিবির। তাঁদের মনে ভয় ঢুকেছে, রাহুলের যাত্রা অসমের বুকে সফল হলে সেখানে ক্ষমতা হারিয়ে ফেলবে পদ্মশিবির। রাহুলকে মন্দিরে না ঢুকতে দিয়ে এদিন কার্যত শ্রীমন্ত শঙ্করদেবের অনুগামীদেরই ক্ষোভের মুখে পড়ল পদ্মশিবির। 

৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং