পঞ্জাবের সাংগ্রুরে বিষ মদের বলি ২০, তদন্তে সিট গঠন মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় বিষ মদ খেয়ে  বাড়ল মৃতের সংখ্যা। জাআ গিয়েছে শনিবার আরও ৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ । তবে বিষ মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে যেতেই নড়েচড়ে বসল পঞ্জাব প্রশাসন। এই ঘটনায় অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (এডিজিপি) পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে মুখ্যমন্ত্রী। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে বিষ মদ খেয়ে দিরবা ও সুনাম ব্লকের গুজরান, তিব্বি রবিদাসপুরা এবং ধানদোলি খুর্দ গ্রামে হতাহতের খবর পাওয়া গেছে।  এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ধারা ও আবগারি আইনে মামলা রুজু করা হয়েছে।

শনিবার পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টির পেছনের যোগসূত্র খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।এডিজিপি গুরিন্দর সিং ধিলোঁর নেতৃত্বে চার সদস্যের বিশেষ তদন্তকারী দল তদন্তের তদারকি করবে। সিটে থাকবেন পাতিয়ালা রেঞ্জের ডিআইজি হরচরণ ভুল্লার, সাঙ্গরুরের সিনিয়র পুলিশ সুপার সরতাজ চাহাল এবং অতিরিক্ত কমিশনার (আবগারি) নরেশ দুবে। পুলিশ জানিয়েছে, “সিট ষড়যন্ত্রের মূলে যাবে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।“ এছাড়াও দিরবা ও সুনাম ব্লকের গুজরান, তিব্বি রবিদাসপুরা এবং ধানদোলি খুর্দ গ্রামে কারও স্বাস্থ্যের অবনতির লক্ষণ রয়েছে কিনা তা জানতে চলছে সমীক্ষা ।

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ধান-ফুলের চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা, মাথায় হাত চাষীদের

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

২৯০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সাতসকালে রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা