এই মুহূর্তে




মর্মান্তিক! অ্যাম্বুলেন্সে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত নবজাতক, চিকিৎসক সহ ৪

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা! মঙ্গলবার ভোররাতে গুজরাটের আরভাল্লি জেলার মোডাসা শহরের কাছে একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগে নবজাতক শিশু, চিকিৎসক এবং আরও দুইজনের দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশের ইন্সপেক্ট ডিবি ভালা জানিয়েছেন, জন্মের পর অসুস্থ হয়ে পড়া এক দিনের শিশুটিকে মোডাসার একটি হাসপাতাল থেকে আরও উন্নত চিকিৎসার জন্য আহমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত ১টার দিকে মোডাসা-ধনসুরা সড়কে অ্যাম্বুলেন্সে আগুন লেগে যায়। তাতেই সকলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের শিশুটির বাবা জিগনেশ মোচি (৩৮), আহমেদাবাদের চিকিৎসক শান্তিলাল রেন্টিয়া (৩০) এবং আরভাল্লির বাসিন্দা নার্স ভুরিবেন মানাত (২৩) নামে চিহ্নিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা জানান, মোচির দুই আত্মীয় এবং বেসরকারি অ্যাম্বুলেন্স চালক সহ তিনজন আহত হয়েছেন এবং তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হলেন, চালক অঙ্কিত ঠাকুর এবং জিগনেশ মোচির আত্মীয় গৌরাঙ্গ মোচি এবং গীতাবেন মোচি।

ডিবি ভালা জানিয়েছেন, “জিগনেশ মোচি পার্শ্ববর্তী মহিসাগর জেলার বাসিন্দা ছিলেন এবং জন্মের পর তার নবজাতক শিশু মোডাসার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, কোনও অজানা কারণে অ্যাম্বুলেন্সটি পথেই আগুন ধরে যায়।” পুলিশের প্রকাশ করা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অ্যাম্বুলেন্সটি একটি পেট্রোল পাম্পের কাছে ধীর গতিতে চলছিল, তখনই চালক বুঝতে পারেন যে গাড়ির পিছনে আগুন লেগেছে। ভালা জানান, “চালক এবং সামনের সিটে থাকা মোচির দুই আত্মীয় আহত অবস্থায় পালিয়ে পালাতে সক্ষম হলেও, শিশুটি, তার বাবা, গাড়ির পিছনে থাকা চিকিৎসক এবং একজন নার্সের আগুনে পুড়ে মৃত্যু হয়। স্থানীয় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও, চারজনকে বাঁচানো যায়নি।” জেলা পুলিশ সুপার মনোহরসিংহ জাদেজা বলেছেন, ঘটনাটি তদন্ত করতে এবং এই মর্মান্তিক ঘটনার কারণ খুঁজে বের করার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের তলব করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাতিল ইন্ডিগো ফ্লাইট, রাতভর ৮০০ কিমি গাড়ি চালিয়ে ছেলেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন বাবা

জামাইবাবুর ডিগ্রি নিয়ে ৩ বছর সরকারি হাসপাতালে রোগী দেখছেন শ্যালক ইঞ্জিনিয়র

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

‘রড দিয়ে পিটিয়েছিল কর্মীরা’, লুথরা ভাইদের নৈশ ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তরুণীর

শাহরুখের সঙ্গে সাক্ষাৎ থেকে বিশেষ ম্যাচ, জানুন শনিবার থেকে শুরু মেসির ভারত সফরের যাবতীয় তথ্য

প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, মৃত্যুকালে বয়স ৯০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ