নিজস্বী তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু  দুই কিশোরের

গত শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিদ্বারের রুরকিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: ফের নিজস্বী (সেলফি) তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। রেল সেতুতে দাঁড়িয়ে নিজস্বী তুলতে গিয়ে একই সঙ্গে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেল ১৯ ও ১৬ বছরের দুই কিশোর। গত শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিদ্বারের রুরকিতে।

সোমবার লাকসার থানার ওসি মমতা গোলা জানিয়েছেন, এক ধর্মীয় রীতি পালনের জন্য গ্রামের বাড়ি থেকে রুরকির সোলানি নদীতে এসেছিল সিদ্ধার্থ সাইনি ও শিভম সাইনি(১৬) নামে দুই কিশোর। ধর্মীয় রীতি পালন শেষে সন্ধ্যায় দুজনে দোসনি রেল সেতুর ওপরে দাঁড়িয়ে নিজস্বী তুলতে শুরু করে দেন। সেই সময়ে ওই রেললাইন ধরে তীব্র গতিতে ছুটে আসে দেহরাদুন থেকে দিল্লিগামী শতাব্দী এক্সপ্রেস। ট্রেনের তীব্র ধাক্কায় দুজনেই রেললাইনের উপরে পড়ে যায়। সিদ্ধার্থ ও শিভমের শরীরের ওপর দিয়ে চলে যায় দ্রুতগতির ট্রেনটি। ছিন্নভিন্ন হয়ে যায় দুজনের শরীর।

দুর্ঘটনার খবর পাওয়ার পরেই রেল পুলিশের পক্ষ থেকে দুই কিশোরের ছিন্নভিন্ন হওয়া শরীর রেললাইনের ওপর থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পরে দুজনের দেহই পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। নিহত সিদ্ধার্থের কাকা সুভাষ সাইনি সাংবাদিকদের জানিয়েছেন, হৃষিকেশের কাছে একটি কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিল সিদ্ধার্থ। পরীক্ষার প্রস্তুতির জন্য কয়েক দিন আগেই বাড়ি ফিরেছিল। গত কয়েক বছর ধরে রেললাইনে দাঁড়িয়ে কিংবা ট্রেনের ওপরে চড়ে নিজস্বী তুলতে গিয়ে বহু যুবক ও তরুণ প্রাণ হারিয়েছে। বার বার রেল মন্ত্রকের পক্ষ থেকে সতর্ক করা সত্বেও হুঁশ ফিরছে না।

‘পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণপত্র নয়’, বিদেশ মন্ত্রকের ঘোষণায় তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য