করোনা আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

আপাতত  স্বেচ্ছা নিভৃতবাসেই রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। 

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: করোনায় আক্রান্ত (Covid Positive)  ত্রিপুরার মুখ্যমন্ত্রী (Tripura Chief Minister) মানিক সাহা (Manik Saha)। বুধবার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। আপাতত  স্বেচ্ছা নিভৃতবাসেই (Home Isolation) রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী (Tripura CM)। 

সূত্রের খবর, জ্বর অনুভব করায় করোনার নমুনা পরীক্ষা  (Sample Test) করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)। এদিন ওই নমুনা পরীক্ষার ফল পজিটিভ (Positive) এসেছে। করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই হোম আইসোলেশনে চলে যান তিনি। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর করোনা ধরা পড়ার পরেই উদ্বেগ ছড়ায় বিজেপি নেতা-কর্মীদের মধ্যে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Former CM Biplab Dev) সহ রাজ্য বিজেপির নেতারা মানিকের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

গত কয়েকদিন ধরেই রাজ্যে চোখ রাঙিয়ে চলেছে করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭৭ জন। তার মধ্যে ছয়জনকে গোবিন্দবল্লভ পন্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছয়জনের অবস্থাই সঙ্কটজনক বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।

মেরামতির অছিলায় ঢুকে কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেফতার বাড়িমালিক

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

সকালের কফি খেয়ে বুক ধড়ফড় করছে? ৬ লক্ষণ দেখলে সতর্ক হোন

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ