হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: পুলিশ হেডকোয়ার্টারের ভিতর থেকে ত্রিপুরার ডিজির মৃতদেহ উদ্ধার! এমনই চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। ত্রিপুরার ডিজিপি’র পদে ছিলেন অনুরাগ ধনকার। তাঁর মৃতদেহই আজ, সোমবার উদ্ধার করেছেন সতীর্থরা। প্রাথমিক অনুমান তিনি আত্মহত্যা করেছেন। ত্রিপুরার আগরতলায় রয়েছে রাজ্য পুলিশের সদর দফতর। সেখানেই বসতেন ত্রিপুরার ডিজি। আজ, সোমবার সকালে তাঁকে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখেন অন্য পুলিশ কর্তারা। তখনই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ত্রিপুরা পুলিশ এই বিষয়ে কোনও বক্তব্য এখনও পর্যন্ত রাখেনি। ডিজিপি অনুরাগ ধনকার আত্মহত্যা করেছেন নাকি খুন সেই বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে ত্রিপুরা পুলিশ। দায়িত্বে রয়েছেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

আরও পডুন: সংসদে রয়েছেন মোদি, গেটের বাইরে বিক্ষোভ ককরোচ জনতা পার্টির

অনুরাগ ধনকার ছিলেন ত্রিপুরা ক্যাডারের ১৯৯৪ ব্যাচের একজন আইপিএস (IPS) আধিকারিক। ত্রিপুরার বিজেপি সরকার তাঁকে ২০২৫ সালের মে মাসে রাজ্য পুলিশের ডিজি পদে বসিয়েছিল। রাজ্যের শীর্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে আইন-শৃঙ্খলার পরিস্থিতির তদারকি এবং বাহিনীর সামগ্রিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব তাঁর কাঁধেই ছিল। ডিজিপি অনুরাগ ধনকারের মৃত্যুর বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি বিজেপি সরকার। রাজ্যের ডিজি হওয়ার আগে আইপিএস অনুরাগ ধনকার ত্রিপুরার সিআইডির প্রধান ছিলেন। অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করতেন তিনি। আইপিএস অনুরাগ ধনকারের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ত্রিপুরার পুলিশ মহল।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান