সংসদে রয়েছেন মোদি, গেটের বাইরে বিক্ষোভ ককরোচ জনতা পার্টির

Share:

নিজস্ব প্রতিনিধিঃসংসদ ভবনের ভিতরে  চলছিল অধিবেশন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক সেই সময় সংসদ ভবনের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র হাজার হাজার সমর্থক। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি।

সকাল থেকেই সংসদ চত্বরের আশপাশে কড়া নিরাপত্তা ছিল। একাধিক জায়গায় ব্যারিকেড বসানো হয়। অভিযোগ, সেই ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এরপরই শুরু হয় ধস্তাধস্তি। ঘটনায় কয়েক জন বিক্ষোভকারী ও পুলিশকর্মী সামান্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রেল ভবনের সামনে দীর্ঘক্ষণ উত্তেজনা চলতে থাকে। পুলিশ বারবার বিক্ষোভকারীদের সরে যাওয়ার আবেদন জানায়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কাঁদানে গ্যাস ছোড়া হয়। পরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে সংসদের দিকে মিছিলের অগ্রগতি আটকে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে সংসদের দক্ষিণ দিকের যানবাহন প্রবেশপথ বন্ধ রাখা হয়। এর জেরে মধ্য দিল্লির একাধিক রাস্তায় যানজট তৈরি হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঁচটি মেট্রো স্টেশনের প্রবেশপথও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। মাণ্ডি হাউস-সহ কয়েকটি স্টেশনের ভিতরে ও বাইরে বিক্ষোভকারীদের স্লোগান দিতেও দেখা যায়।

আরও পড়ুনঃ ‘ককরোচ’-দের প্রতিবাদ মিছিলে বলি-তারকাদের অনুপস্থিতি নিয়ে মুখ খুললেন শাবানা আজমি

বিক্ষোভস্থলের আশপাশে মোবাইল ও ইন্টারনেট পরিষেবায় সমস্যা হচ্ছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে কোনও নিশ্চিত বক্তব্য মেলেনি। এদিকে সিজেপির নেতৃত্ব দাবি করেছে, কেন্দ্রীয় সরকার আলোচনায় বসতে রাজি হয়েছে। তবে কেন্দ্রের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

রান্নাঘরে LPG-র বিকল্প ইথানল? কেন্দ্রের নয়া পরিকল্পনায় মিটতে পারে আম জনতার সমস্যা

সোনার গয়না কোথায় রাখলে মা লক্ষ্মীর কৃপা মিলবে? জেনে নিন গুরুত্বপূর্ণ বাস্তু নিয়ম

আর্থিক সঙ্কট দূর করতে বাড়ির বিশেষ কোণে বসান দেবী লক্ষ্মীর প্রিয় গাছ

শ্রাবণ মাসে একাধিক গ্রহের শুভ সংযোগ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

বউয়ের সঙ্গে চরম বিরোধ, রাশি মিলিয়ে জেনে নিন, আজকে প্রেমের জীবন কার কেমন যাবে?

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?