‘গোমূত্র দিয়ে মুখ ধুয়ে আসুন’, বিরোধীদের তোপ ত্রিপুরার মন্ত্রীর

রাজ্য সিপিএমের সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর কথায়, ‘বিজেপি নেতাদের কাছে শিষ্টাচার আশা করা অন্যায়।’

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: বিধানসভার ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে উত্তর-পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্যে। কংগ্রেস ও সিপিএমের জোট বাঁধার খবর চাউর হতেই হাড়কাঁপুনি ধরেছে পদ্ম শিবিরে। দুই দলকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজনীতিতে ডিগবাজ হিসেবে কুখ্যাত ত্রিপুরার আইনমন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরার আইনমন্ত্রীর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। রাজ্য সিপিএমের সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর কথায়, ‘বিজেপি নেতাদের কাছে শিষ্টাচার আশা করা অন্যায়।’

বিজেপি জমানায় ত্রিপুরায় গণতন্ত্র ধ্বংস হয়েছে বলে পদ্ম শিবিরের বিরুদ্ধে লাগাতার তোপ দেগে চলেছে কংগ্রেস ও সিপিএম। আর তার প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিপুরার আইনমন্ত্রী তথা নব্য বিজেপি নেতা রতনলাল নাথ বলেন, ‘গণতন্ত্র নিয়ে কিছু বলার আগে গোমূত্র দিয়ে মুখ ধুয়ে আসুন সিপিএম ও কংগ্রেস নেতারা। ওই দুই দল যখন রাজ্যে ক্ষমতায় ছিল, তখন ত্রিপুরায় গণতন্ত্রের কী হাল হয়েছিল, তা সবার জানা। হিংসা আর নৈরাজ্য ছাড়া আর কোনও কিছু উপহার দিতে পারেনি।’

সিপিএমের সঙ্গে হাত মেলানো নিয়ে নিজের পুরনো দল কংগ্রেসকেও বিঁধেছেন ত্রিপুরার আইনমন্ত্রী। তাঁর কথায়, ‘সিপিএমের অত্যাচারে দলের কত নেতা-কর্মী মারা গিয়েছিলেন কংগ্রেস নেতারা ভুলে গিয়েছেন। পরিমল সেন, নিতাই দেবনাথ, বিশু সাহা, সাধন দেবনাথ, রুনু বিশ্বাস সহ যে হাজার-হাজার কংগ্রেস কর্মী প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিজনদের কাছে কী জবাব দেবেন?

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭