দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উদ্বোধন হবে নতুন রাজনৈতিক দলের, আগের দিন মদ-মাংস বিতরণ টিআরএস-য়ের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  বুধবার উদ্বোধন হবে নতুন রাজনৈতিক দলের। তার আগের দিন দেদার বিকোলেন মদ। দেওয়া হল গোটা মুরগি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনা। ভাইরাল হওয়া ভিডিয়ো দেখা গিয়েছে, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা রাজানালা শ্রীহরিকে।

ঘটনাটি ওয়ারাঙ্গালের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি গাড়ি। গাড়ির সামনে কেসিআরের কাটআউট। গাড়ির ভিতরে থরে থরে মদের বোতল। ডিকি খুলে গাড়ি থেকে নামাল হল টেবিল। টেবিলের একপাশে রয়েছে ট্রে। ট্রের মধ্যে রয়েছে মদের বোতল। আর ঠিক তাঁর পাশে বেশ কয়েকটি মুরগি। আর তা নেওয়ার জন্য লম্বা লাইন। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা রাজনালা শ্রীহরি লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের একেকজনকে ডেকে তুলে দিচ্ছেন মদের বোতল আর মুরগি।

দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কাল বুধবার তেলেঙ্গানা ভবনে দলের এগজিকিউটিভ কমিটির বৈঠক। কালকের বৈঠকে দলের নাম বদল নিয়ে একটি প্রস্তাব গৃহীত হবে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নাম বদলে ভারতীয় রাষ্ট্র সমিতি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগজিকিউটিভ কমিটির বৈঠকে পাশ হওয়া প্রস্তাব পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনে। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি নির্বাচন কমিশনের কাছে জাতীয় রাজনৈতিক দলের স্বীকৃতির আর্জি জানাবে। দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটক এবং দিল্লির বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এই বিতরণ নিয়ে নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিকমহলের একাংশের মতে, ভোটারদের মন ধরে রাখতে  নেতারা কত কিছুই না করে। 

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ