হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের, তেলের দাম ছাড়াল ১০০ ডলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই পদক্ষেপের জেরে আন্তর্জাতিক বাজারে ফের তেলের দামে বড় উল্লম্ফন দেখা গেছে। সোমবার এশিয়ার জ্বালানি বাজার খুলতেই ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার পেরিয়ে যায়, যা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও অর্থনীতির উপর নতুন চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সংবাদমাধ্যম BBC-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার এশিয়ার জ্বালানি বাজার খোলার পরই তেলের দামে তীব্র উর্ধ্বগতি দেখা যায়। বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেল প্রতি ৮.৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০২.৩৭ ডলারে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ( WTI ) প্রায় ৯ শতাংশ বেড়ে ১০৫.৩৪ ডলারে পৌঁছে যায়। শনিবার পাকিস্তানের ইসলামাবাদ-এ শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা টানা ২১ ঘণ্টা চললেও শেষ পর্যন্ত কোনও সমাধানসূত্র বের হয়নি। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড়সড় বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা বাড়ছে। এর আগে গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরান দুই সপ্তাহের জন্য একটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। সেই চুক্তির অংশ হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা ছিল। এই প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

শনিবার পাকিস্তানের ইসঈশ্লামাবা এ শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা টানা ২১ ঘণ্টা চললেও শেষ পর্যন্ত কোনও সমাধানসূত্র বের হয়নি। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড়সড় বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা পড়ছে।কিন্তু সংঘাত বাড়তে থাকায় প্রণালিতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। ইরান ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনও জাহাজ এই পথ অতিক্রম করলে হামলা চালানো হতে পারে।এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। সোমবার এশিয়ার বিভিন্ন শেয়ারবাজারে পতন দেখা গেছে। জাপানের নিক্কেই সূচক ও দক্ষিণ কোরিয়ার বাজারেও উল্লেখযোগ্য ধস নেমেছে। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল হওয়ায় এশিয়ার অর্থনীতিগুলোর ওপর এর প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খারিজি মাদ্রাসা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের রিপোর্ট পেশ, নজরে ১২টি সীমান্তবর্তী জেলা

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

ধন্য অধ্যবসায়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের ভক্ত

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

মুম্বইয়ে ১৮.২৯ কোটি টাকায় আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-অনুষ্কা

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী