৫ থেকে ৬ ডিগ্রি হেলে গিয়েছে রুদ্রপ্রয়াগের তুঙ্গনাথ মন্দির

ASI’র রিপোর্ট বলছে, ৫ থেকে ৬ ডিগ্রি হেলে গিয়েছে তুঙ্গনাথ মন্দিরের মূল কাঠামো। বিভিন্ন মূর্তি ও ছোট কাঠামোগুলি হেলে গিয়েছে ১০ ডিগ্রি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় বিপদের মুখে কী পড়তে চলেছে গাড়োয়াল হিমালয়(Garhwal Himalaya)? একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ও ধসের ঘটনায় তার ইঙ্গিত মিলছে দীর্ঘদিন ধরেই। কিন্তু এরই মধ্যে এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। ৫ থেকে ৬ ডিগ্রি হেলে গিয়েছে রুদ্রপ্রয়াগের(Rudraprayag) তুঙ্গনাথ মন্দির(Tunganath Temple)। ভারতের পুরাতত্ত্বও সর্বেক্ষণ যাকে অধিকাংশ মানুষ Archaeological Survey of India বা ASI বলে চেনেন তাঁদেরই একটি সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে। উত্তরাখণ্ডে পঞ্চ কেদারের অন্যতম এই তুঙ্গনাথ মন্দির ১২ হাজার ৮০০ ফুট উচ্চতায় অবস্থিত। এটি বিশ্বের সর্বোচ্চ স্থানে অবস্থিত শিবমন্দির(Highest Shiva Temple in World) । ASI’র রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা গাড়োয়ালে।  

আরও পড়ুন মানবিক মমতা, ২ মাসে ১৭ জেলায় ২.৩৩ কিলোলিটার পানীয় জল সরবরাহ

ASI’র সমীক্ষা রিপোর্ট বলছে, ৫ থেকে ৬ ডিগ্রি হেলে গিয়েছে তুঙ্গনাথ মন্দিরের মূল কাঠামো। বিভিন্ন মূর্তি ও ছোট কাঠামোগুলি হেলে গিয়েছে ১০ ডিগ্রি। এবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ASI’র দেরাদুন সার্কেলের সুপার মনোজ কুমার সাক্সেনা। তাঁর আশঙ্কা, এর ফলে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে। ইতিমধ্যেই মন্দির চত্বরে পর্যবেক্ষণে পাঠানো হচ্ছে ASI’র টিম। মন্দির ক্ষতির মূল কারণ কী, প্রথমে তা খতিয়ে দেখা হবে। এরপর দ্রুত তা মেরামতির চেষ্টা চালানো হবে। পর্যবেক্ষণ থেকে উঠে আসা তথ্য ভবিষ্যৎ পদক্ষেপের জন্য সংরক্ষিত করা হবে। ASI আধিকারিকরা জানাচ্ছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মন্দিরের ভিতের পাথর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে সেই পাথর বদলানোর চেষ্টা চালানো হবে। মন্দিরের দেওয়ালের নড়াচড়া পর্যবেক্ষণে বর্তমানে বিশেষ গ্লাস স্কেল বসানো হয়েছে।

আরও পড়ুন Tax বাড়িয়েছে কলকাতা পুরনিগম, নালিশ মুখ্যমন্ত্রীকে

এর আগে কেন্দ্রীয় সরকার চিঠি দিয়ে ASI-কে তুঙ্গনাথ মন্দিরের দায়িত্ব নিতে বলেছিল। রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সর্বোচ্চ স্থানে অবস্থিত এই শিবমন্দিরকে Monument of National Interest ঘোষণার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের। এবিষয়ে স্থানীয় মানুষ সহ কারও কোনও আপত্তি থাকলে তা দু’মাসের মধ্যে নথিভুক্ত করার বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। ঘটনাচক্রে, তুঙ্গনাথ মন্দিরটির পরিচালন ভার রয়েছে Badri Kedar Temple Comity বা BKTC’র হাতে। তাঁরা কিন্তু এই মন্দিরটি ASI’র হাতে তুলে দেওয়ার প্রস্তাবে আপত্তি তুলেছে। আপত্তি রয়েছে স্থানীয় প্রশাসনেরও। এমনকি তুঙ্গনাথকে National Heritage ঘোষণার উদ্যোগেও আপত্তি জানানো হবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। তুঙ্গনাথ মন্দিরে পুজো করেন শুধুমাত্র স্থানীয় মানুষ। সেই সূত্রেই কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করা হবে বলে জানিয়েছেন BKTC’র চেয়ারম্যান অজেন্দ্র অজয়।   

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!