২৭ বছরের সংসারে ভাঙন, আদালতে ডিভোর্সের আবেদন থালাপথি বিজয়ের স্ত্রীর

রাজনীতিতে নেমেই সংসারে ভাঙন। ২৭ বছরের সংসার ভাঙতে চলেছে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপথি বিজয়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতিতে নেমেই সংসারে ভাঙন। ২৭ বছরের সংসার ভাঙতে চলেছে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপথি বিজয়ের। জানা গিয়েছে, তাঁর স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম চেঙ্গালপাট্টু পারিবারিক আদাল তে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। অর্থাৎ আর বিজয়ের সঙ্গে সংসার করতে চান না সঙ্গীতা। একটি প্রতিবেদন অনুসারে, তিনি আবেদনে জানিয়েছেন, তিনি অভিনেতা তথা তামিলাগা ভেট্ট্রি কাজাগামের সুপ্রিমো থালাপথি বিজয়কে অবিশ্বাস করেন। ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইনের অধীনে ডিভোর্সের আবেদনটি দাখিল করা হয়েছে। যে ধারায় বলা হয়েছে, ব্যভিচার এবং নিষ্ঠুরতার কারণে স্ত্রী স্বামীকে বা স্বামী স্ত্রীকে ডিভোর্স দিতে পারে। তথ্য অনুসারে, আবেদনে সঙ্গীতা অভিযোগ করেছেন, বিজয়ের একজন অভিনেত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। যেটি তিনি ২০২১ সালে জানতে পেরেছিলেন। এরপর থেকেই তাঁদের সংসারে অশান্তি লেগেই রয়েছে। তাই তিনি বাধ্য হয়ে আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

বিজয় একাধিকবার সেই সম্পর্ক শেষ করার কথা বললেও তা হয়নি। বিজয় তাঁর উপর ব্যভিচার করেছেন। জানা গিয়েছে, বিষয়টি বর্তমানে জেলা আদালতে বিচারাধীন, এবং মামলা চলছে। তবে এখনও কোনও চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয়নি। তবে কোন অভিনেত্রীর সঙ্গে বিজয়ের অবৈধ সম্পর্ক রয়েছে আবেদনে সঙ্গীতা তা উল্লেখ করেননি। কিন্তু বেশ কয়েক বছর ধরে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের অবৈধ সম্পর্কের গুঞ্জন রয়েছে। কিন্তু বিজয় বা তৃষা কেউই প্রকাশ্যে এই দাবির সত্যতা নিশ্চিত করেননি। উল্লেখযোগ্যভাবে, গত বছরও বিজয় এবং সঙ্গীতার মধ্যে বৈবাহিক ঝামেলার জল্পনা সংবাদের শির্যনাম হয়েছিল। কিন্তু তখন বিষয়টি ডিভোর্স অবধি গড়ায়নি। কিন্তু এবার বিজয়ের থেকে ডিভোর্স চেয়ে আদালতে দ্বারস্থ হলেন সঙ্গীতা। আর এই আবেদনটি দম্পতির বিচ্ছেদের প্রথম আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ। এদিকে চলতি বছরেই রয়েছে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। সেখানে বর্তমান মুখ্যমন্ত্রীর স্ট্যালিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে পূর্ব মাদুরাই থেকে লড়বেন বিজয়।

যে কারণে তিনি অভিনয় থেকেও অবসর ঘোষণা করেছেন। ২০২৪ সালে তিনি নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রতিষ্ঠা করেন। আর তখনই জানিয়ে দেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি এবং তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে তামিল ইন্ডাস্ট্রির তিনি একজন সুপারস্টার। এই আবহে এবার পরিবারের কারণে শিরোনাম হলেন বিজয়। ১৯৯৯ সালের ২৫ অগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিজয় এবং সঙ্গীতা। তাঁদের বিয়ের অনুষ্ঠানে সমস্ত বড় তারকারা উপস্থিত ছিলেন। একদিকে বিজয় একজন খ্রিস্টান, অন্যদিকে সঙ্গীতা একজন হিন্দু। কিন্তু তাঁরা হিন্দুমতেই বিয়ে করছিলেন। বিজয় এবং সঙ্গীতার প্রথম সন্তান ২০০০ সালে হয়েছিল। দম্পতি আর নাম রাখেন জেসন সঞ্জয় বিজয়। শীঘ্রই বিজয় এবং সঙ্গীতার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানান তাঁদের পরিবারে। যার নাম রাখেন দিব্যা সাশা। তবে সন্তানদের লাইমলাইট থেকে দূরে রাখেন তারকা যুগল।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক