ভুয়ো চাকরির টোপ দিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, ভুবনেশ্বরে গ্রেফতার দুই অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার ডবল ইজিন সরকারের রাজ্যে ঘটল নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। ভাড়া বাড়িতে গিয়ে ১৭ বছরের ওই নাবালিকাকে দু’‌জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় ওই নাবালিকার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ে। ওড়িশার ভুবনেশ্বরে এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। পুলিশ এই ঘটনায় দু’‌জনকে গ্রেফতার করলেও আতঙ্ক এখনও কাটেনি। বাংলায় কিছু ঘটলে তা নিয়ে শোরগোল ফেলে দেয় বিজেপি। সেখানে বিজেপি শাসিত রাজ্যে এমন ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন তাঁরা।

এদিকে পুলিশ সূত্রে খবর, গণধর্ষণের ঘটনা ঘটেছে ১৮ ডিসেম্বর দুপুর ২টো নাগাদ। ওই অভিযুক্ত দু’‌জনকে পুলিশ গ্রেফতার করেছে। ভাড়া বাড়িতে জোর করে ঢুকে ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে। চাকরি দেওয়ার টোপ দিয়ে ওই নাবালিকাকে নিয়ে আসা হয়। তারপর পরিকল্পনামাফিক ওই নাবালিকা যে ভাড়া বাড়িতে ছিল সেখানে জোর করে ঢুকে গণধর্ষণ করা হয়। এমনকী ওই নাবালিকাকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এই কথা জানালে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়।

অন্যদিকে ওই নাবালিকাকে ডাটা এন্ট্রির চাকরি পাইয়ে দেওয়া হবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ডেকে পাঠানো হয়েছিল বলে অভিযোগ। এই নিয়ে কথা বলার অছিলায় নাবালিকার ভাড়া বাড়িতে ঢুকে জোর করে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ উঠেছে। ওই নাবালিকা থানায় গিয়ে সমস্ত অভিযোগ লিখিতভাবে জানিয়ে দেয়। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত দু’‌জনকে গ্রেফতার করে। এই ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। শহিদ নগর পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের হয়েছে।

এছাড়া এই দুই অভিযুক্ত যুবককে আদালতে তুলে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়ার দাবি করবে পুলিশ। রবিবার এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। এমন গণধর্ষণের ঘটনা আগেও ঘটেছে ভুবনেশ্বরে। ১০ দিন আগেই এমন একটা ঘটনা ঘটেছিল। তারপর আবার গণধর্ষণের ঘটনা ঘটল। ১০ দিন আগেও এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছিল। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। তার মধ্যেই আবার নাবালিকা গণধর্ষণের ঘটনা ঘটল। যা নিয়ে আইনশৃঙ্খলার প্রশ্ন উঠে গিয়েছে।

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী