আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জম্মুর নিয়ন্ত্রণরেখার কাছে আখনুরে IED বিস্ফোরণে ২ সেনা জওয়ান শহিদ

নিজস্ব প্রতিনিধি, জম্মু: সেনা জওয়ানদের রক্তে ফের ভিজল উপত্যকার মাটি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে জম্মু সংলগ্ন  নিয়ন্ত্রণরেখার আখনুর সেক্টরে জঙ্গিদের পোঁতা আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছেন দুই সেনা জওয়ান। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বিস্ফোরণের পরেই গোটা এলাকা ঘিরে জঙ্গিদের ধরতে চিরুনি অভিযান শুরু করেছে সেনা ও আধা সেনার যৌথবাহিনী।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘এদিন বেলা সাড়ে তিনটে নাগাদ জম্মুর নিয়ন্ত্রণ রেখার কাছে আখনুর সেক্টরের খোর থানার অন্তর্গত কেরী বট্টলে টহলদারি চালাচ্ছিল ভারতীয় সেনার হোয়াইট কর্পসের জওয়ানরা। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে সেনা জওয়ানদের লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তাতে তিন সেনা জওয়ান গুরুতর জখম হন। তিন জনকে উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকি‍ৎসাধীন অবস্থায় দুই সেনা জওয়ান মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহত বাকি জওয়ানের অবস্থাও সঙ্কটজনক।’

এর আগে গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখা নৌসেরা সেক্টরের কালালে টহলদারির সময়ে আচমকাই সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাক মদতপুষ্ঠ জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় সেনা জওয়ানরা। দু’পক্ষের মধ্যে বেশ খানিকক্ষণ গুলিযুদ্ধ চলে। ওই গুলিযুদ্ধে এক সেনা জওয়ান গুরুতর আহত হন।

Published by:

Share Link:

More Releted News:

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের দায়ের করা মামলায় কমিশনকে বিশেষ পরামর্শ সুপ্রিম কোর্টের

এই নিয়মগুলি না মানলেই বিচ্ছিন্ন হতে পারে LPG সংযোগ, জানুন বিস্তারিত তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ