ইউকো ব্যাঙ্কে ৮২০ কোটি টাকার লেনদেন কেলেঙ্কারি, ৬৭ জায়গায় হানা সিবিআইয়ের   

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাঙ্কে (ইউকো) আইএমপিএসের মাধ্যমে ৮২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে দেশের ৭ শহরের ৬৭ জায়গায় তল্লাশি চালাল সিবিআই। ওই তল্লাশিতে ৪২টি ইলেক্ট্রনিকস ডিভাইস বাজেয়াপ্ত হয়েছে। ওই বিশাল পরিমাণ টাকা লেনদেনের পিছনে ব্যাঙ্কের কোনও আধিকারিকের হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন সিবিআই গোয়েন্দারা।

গত বছরের ১০ এবং ১৩ নভেম্বরের মধ্যে সাতটি বেসরকারি ব্যাঙ্কের ১৪ হাজার ৬০০ অ্যাকাউন্ট থেকে আইএমপিএসের (ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস) মাধ্যমে ইউকো ব্যাঙ্কের ৪১ হাজার অ্যাকাউন্টে ৮২০ কোটি টাকা ঢুকেছে। সঙ্গে সঙ্গেই ওই টাকা তুলে নেওয়া হয়। ওই বিপুল পরিমাণ লেনদেন সন্দেহজনক হওয়ায় গত বছরের ২১ নভেম্বর মামলা দায়ের করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পরে ডিসেম্বরে কলকাতা এবং ম্যাঙ্গালুরুতে তল্লাশি চালিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। ইউকো ব্যাঙ্কের বেশ কয়েকজন আধিকারিকের দফতর ও বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সেই সঙ্গে যে সমস্ত গ্রাহক ওই ভুয়ো লেনদেন থেকে পাওয়া টাকা ত‍ৎক্ষণা‍ৎ তুলে নিয়েছিলেন, তাদেরও জেরা করা হয়।  

ওই সন্দেহজনক লেনদেনের তদন্তে এদিন রাজস্থানের জোধপুর, জয়পুর, জালোর, নাগাউর, বারমের, ফালোড়ি এবং মহারাষ্ট্রের পুণেতে তল্লাশি চালান সিবিআই গোয়েন্দারা। কোথা থেকে কী ভাবে এই আর্থিক লেনদেন হল তা খতিয়ে দেখতেই তল্লাশি চালানো হয়েছে বলে সিবিআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন। এদিনের তল্লাশিতে ১৩০টি নথি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ৪০টি মোবাইল ফোন, একটি হার্ড ডিস্ক ও একটি ইন্টারনেট ডঙ্গেলও বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান