দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গণধর্ষণের পর কানের দুল, মোজা ও অন্তর্বাস শরীরে ছিল না, উদয়পুর কাণ্ডে নয়া মোড়

নিজস্ব প্রতিনিধি:‌ চলন্ত গাড়িতে আইটি ম্যানেজারকে গণধর্ষণ করার অভিযোগ আগেই উঠেছিল। রাজস্থানের উদয়পুর এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটেছিল। জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পথে চলন্ত গাড়িতেই ওই যুবতীকে গণধর্ষণ করা হয়েছিল। বাড়িতে নামিয়ে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে গণধর্ষণ করা হয়েছিল। এই গণধর্ষণে জড়িত ওই আইটি কোম্পানির সিইও এবং মহিলা এক্সিকিউটিভের স্বামী বলে অভিযোগ উঠেছিল। এবার এই ঘটনায় নয়া মোড় নিল। নির্যাতিতা পুলিশকে অভিযোগ জানিয়েছেন যে, সকালে যখন তিনি পুরোপুরি জ্ঞান ফিরে পান তখন তাঁর কানের দুল, মোজা এবং অন্তর্বাস শরীরে ছিল না।

এদিকে এই জিনিসপত্রের উধাও হওয়া পুলিশের তদন্তের ক্ষেত্রে বড় প্রমাণ হবে বলে মনে করা হচ্ছে। গত ২০ ডিসেম্বর গাড়িতে আইটি ম্যানেজারকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এতদিন পর অভিযোগ দায়ের হয়েছে। জন্মদিনের পার্টিতে সকলেই মদ্যপান করেছিলেন। তাই বাড়িতে পৌঁছে দেওয়ার অছিলায় গাড়িতে তুলে এই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই গণধর্ষণের সময় মহিলা এক্সিকিউটিভও সেখানে উপস্থিত ছিলেন বলেই অভিযোগ নির্যাতিতার।

অন্যদিকে নির্যাতিতার বয়ান অনুযায়ী, তিনজন অভিযুক্ত রয়েছে এই গণধর্ষণের ঘটনায়। কোম্পানির সিইও, একজন মহিলা অফিসার এবং ওই মহিলা অফিসারের স্বামী। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ধৃত সিইওর নাম জিতেশ সিসোদিয়া, মহিলা অফিসার এবং তাঁর স্বামীর নাম শিল্পা এবং গৌরব সিরোহি। আইটি ম্যানেজার ওই জন্মদিনের পার্টিতে নিজেও মদ্যপান করেছিলেন। রাত ৯টায় ওই জন্মদিনের পার্টি থেকে বেরিয়ে আসেন তিনি। যে পার্টি চলেছিল রাত ১:‌৩০ মিনিট পর্যন্ত। তখন তাঁর শরীর একটু খারাপও লাগছিল বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। ওই সুযোগ নিয়েই বাকিরা তাঁদের গাড়িতে তাঁকে বাড়িতে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন। গাড়িতে উঠে তিনি দেখেন সেখানে উপস্থিত রয়েছেন মহিলা এক্সিকিউটিভের স্বামী এবং সিইও।

এছাড়া নির্যাতিতাকে সারারাত গণধর্ষণ করার পর ভোর ৫টা নাগাদ তাঁকে বাড়িতে নামিয়ে দেওয়া হয়। পরে সম্পূর্ণ জ্ঞান ফিরে আসার পর ওই আইটি ম্যানেজার দেখতে পান তাঁর কানের দুল, মোজা, অন্তর্বাস শরীরে নেই এবং তাঁর শরীরে আঁচড় ও কামড়ের আঘাতের চিহ্ন রয়েছে। সিইও এবং মহিলা এক্সিকিউটিভের স্বামী তাঁকে গণধর্ষণ করেন। সকালে জ্ঞান ফিরতেই আইটি ম্যানেজার উপলব্ধি করেন তাঁকে গণধর্ষণ করা হয়েছে। এমনই অভিযোগ পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং সংগৃহীত প্রমাণ ও মেডিকেল রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ