চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে উদ্ধব

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল উদ্ধব শিবির। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের এজলাসে উদ্ধব শিবিরের হয়ে মামলা দায়ের করেন অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি আর্জি জানান সোমবার থেকে শুনানি শুরুর। বিচারপতি চন্দ্রচূড় জানান, আজকের মামলার শুনানির তালিকা ইতোমধ্যে তৈরি হয়ে গিয়েছে। তাই, এই মামলার জরুরী ভিত্তিতে শুনানি জন্য তালিকাভুক্ত করা যাচ্ছে না। আগামীকাল মামলার প্রাথমিক শুনানি শুরু হবে। 

গত শুক্রবার নির্বাচন কমিশন শিন্ডে শিবিরকে আসল শিবসেনা বলে স্বীকৃতি দেয়। সেই সঙ্গে জানায় তীর-ধনুক প্রতীক তাদের। সিদ্ধান্তে উদ্ধব শিবির রীতিমতো অসন্তোষ প্রকাশ করে। বিজেপি বান্ধব কমিশনের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে উদ্ধব ঠাকরে শিবির মাতুশ্রীতে বৈঠক করে। সেখানে ঠিক হয়, কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। সোমবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের এজলাসে উদ্ধব শিবির পিটিশন ফাইল করে।  চন্দ্রচূড়ের এজলাস শুনানিতে রাজি হয়েছে। আগামীকাল এই এজলাসে শুরু হবে শুনানি। সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকে তাকিয়ে যেমন শিন্ডে শিবির, তাকিয়ে উদ্ধব শিবিরও।

সুপ্রিম কোর্টে উদ্ধব শিবিরের পিটিশন দাখিলের খবর পেয়েছে শিন্ডে গোষ্ঠী। দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আদালত যাতে এক তরফা রায় দিতে না পারে তার জন্য তারাও ক্যাভিয়েট দাখিলের চিন্তাভাবনা করেছে। 

আরও পড়ুন ধাক্কা উদ্ধবের, শিন্ডে গোষ্ঠীকেই শিবসেনার স্বীকৃতি নির্বাচন কমিশনের

Published by:

Share Link:

More Releted News:

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ