বিধানসভা ভেঙে মহারাষ্ট্রে মধ্যবর্তী ভোট করানোর দাবি উদ্ধবের

Share:

 নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভাঙলেও মচকাচ্ছেন না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব হারানো উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। মসনদ হারানোর পরে শুক্রবার প্রথমবার প্রকাশ্যে মুখ খুলে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Chife Minister Eknath Shinde) ও বিজেপি (BJP) নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, ‘যদি হিম্মত থাকে তাহলে বিদানসভা ভোটে মধ্যবর্তী নির্বাচন করান। ভোটেই প্রমাণিত হবে মহারাষ্ট্রের মানুষ কাদের সরকার চায়।’ মধ্যবর্তী নির্বাচন দাবি করার পাশাপাশি শিবসেনার নির্বাচনী প্রতীক (Shiv Sena Poll Symbol) তীর-ধনুক (Bow and Arrow) তাঁর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না বলেও হুঙ্কার ছেড়েছেন বালা সাহেব ঠাকরের (Bala sahib Thackeray) পুত্র।

এদিন মাতোশ্রীতে এক সাংবাদিক সম্মেলনে উদ্ধব বলেন, ‘যদি হিম্মত থাকে, তাহলে তাঁদের বলছি মধ্যবর্তী নির্বাচন করান। যদি আমরা ভুল করে থাকি, তাহলে সাধারণ মানুষ আমাদের বাড়ি পাঠিয়ে দেবেন। আড়াই বছর আগে কী হয়েছিল, সবাই জানেন।’ তাঁর সঙ্গে থাকা শিবসেনার নেতা-কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করে বালাসাহেবের পুত্র বলেন, ‘ক্ষমতা দখলের পরে রাজ্যজুড়ে শিবসেনার নেতা-কর্মীদের কাছে এক ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। সমস্ত রকম ভয় ও প্রলোভন উপেক্ষা করে ১৫ থেকে ১৬ জন বিধায়ক এখনও আমাদের সঙ্গে রয়েছেন।  তাঁদের কুর্ণিশ জানাই।’

শিবসেনার নির্বাচনী প্রতীক তীর ও ধনুক তাঁর হাতছাড়া হচ্ছে কিনা জানতে চাইলে উদ্ধব বলেন, ‘তীর ও ধনুক প্রতীক আমাদের কাছেই থাকবে। কেউ জোর করে কেড়ে নিতে পারবে না। তবে সাধারণ  মানুষ শুধু প্রতীক দেখেই ভোট দেন না। প্রার্থীকেও দেখেন।’ আগামী সপ্তাহে দলের ১৬ বাগী বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা রয়েছে, সেই মামলায় তাঁদের জয় হবে বলেও এদিন আশাপ্রকাশ করেছেন উদ্ধব।

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, দক্ষিণবঙ্গ থেকে শহরে ফিরছে ভ্যাপসা গরম

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম