মহারাষ্ট্রে বিধানসভা ভোটে কাঁধ মিলিয়ে লড়বে মহা বিকাশ আগাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে মরাঠা ভূমে বিজেপি’র নেতৃত্বাধীন মহাদ্যুতি জোটকে কার্যত ধুলো চাটিয়ে ছেড়েছে কংগ্রেস-এনসিপি (এসপি) ও শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) মহা বিকাশ আগাড়ি। লোকসভা ভোটের পরেই জল্পনা চলছিল, কংগ্রেস ও শরদ পওয়ারের হাত ছেড়ে এনডিএ’তে ফিরতে পারেন উদ্ধব ঠাকরে। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে আজ শনিবার এক সাংবাদিক সম্মেলনে বালাসাহেব ঠাকরের পুত্র জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে রাজ্যে বিধানসভা নির্বাচনেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে মহা বিকাশ আগাড়ি জোট।

লোকসভা ভোটে মহারাষ্ট্রের ৪৮ আসনের মধ্যে ৩০ আসনে জয়ী হয়েছে মহা বিকাশ আগাড়ি। সিঙ্গোলি আসন থেকে জয়ী নির্দল প্রার্থীও কংগ্রেসকে সমর্থন জানানোর কথা জানিয়েছেন। ফলে রাজ্যে ইন্ডিয়া জোটের সাংসদ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। লোকসভা ভোটের ফলাফলের পরে যথেষ্টই উজ্জীবিত মহা বিকাশ আগাড়ি জোটের নেতারা। আগামী বিধানসভা ভোটে রাজ্যের ‘মিলিজুলি’ সরকারকে ধুলো চাটাতে বিশেষ পরিকল্পনাও করেছেন তারা। সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের দৌহিত্র প্রকাশ আম্বেদকরকে যাতে মহা বিকাশ আগাড়িতে সামিল করা যায় সেই চেষ্টা চলছে।

লোকসভা ভোটের ফলাফলের পরে এদিনই আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করেন মহা বিকাশ আগাড়ির নেতারা। শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) প্রধান উদ্ধব ঠাকরে ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি (এসপি) নেতা শরদ পওয়ার এবং রাজ্যের বর্ষীয়ান কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বান। সাংবাদিক সম্মেলনে মরাঠা ভূমে এনডিএ’র ভরাডুবির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান শরদ পওয়ার। খোঁচা দিয়ে তিনি বলেন, ‘যেখানে-যেখানে মোদি রোড শো ও সভা করেছেন, সেখানেই এনডিএ’র প্রার্থীরা হেরেছেন। আমরা চাই, আসন্ন বিধানসভা ভোটে রাজ্যে আরও বেশি সভা ও রোড শো করুন প্রধানমন্ত্রী। যাতে মহা বিকাশ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়।’

শিবসেনা (উদ্ধব) সুপ্রিমো উদ্ধব ঠাকরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘বিজেপি যে অপরাজেয় নয়, মহারাষ্ট্রের সাধারণ মানুষ তা বুঝিয়ে দিয়েছে। লোকসভা ভোট ছিল সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর লড়াই। সেই লড়াইয়ে জয় হাসিল হয়েছে। বিধানসভা ভোটে রাজনৈতিক ধান্ধাবাজদের ক্ষমতা থেকে সরাতে জোট বেঁধেছে মরাঠাবাসী। সাধারণ মানুষের স্বার্থে জোট বেঁধে লড়বে মহা বিকাশ আগাড়ি।’

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভালো’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়