তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিরোধী শিবিরে, পরিষ্কার করে বলতে গেলে ইন্ডিয়া গ্রুপে থাকা দলগুলিতে ভাঙন ধরাচ্ছে বিজেপি। এমনটাই অভিযোগ। প্রথমে তৃণমূল কংগ্রেসে ‘অপারেশন ক্রাউন প্রিন্স’ করে বিধায়কদের আলাদা গোষ্ঠী তৈরি। পরে ‘অপারেশন লুটিয়েন্স’-এর মাধ্যমে ঘাসফুল শিবিরের সাংসদদের আলাদা করে নতুন ব্লক বানানো। এইসবই দিল্লি থেকে বসে করছে পদ্ম শিবির! এমনটাই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। একদিকে যখন বাংলায় ভেঙে খান খান হচ্ছে তৃণমূল। তখনই মহারাষ্ট্রে অন্য খেলা চলছে। সূত্রের খবর, ফের একবার ভাঙতে চলেছে শিবসেনা। আগেই বালাসাহেব ঠাকরের দল ভেঙে দুভাগে ভাগ হয়েছে। একটি উদ্ধব ঠাকরেপন্থী অপরটি একনাথ সিন্ধেপন্থী। সূত্রের খবর, এবার ফের একবার ভাঙছে উদ্ধব ঠাকরের শিবসেনা।

আরও পডুন: গণপিটুনিতে হিন্দু যুবকের মৃত্যুর ঘটনায় উত্তাল দেরাদুন, রাস্তায় নেমে বিক্ষোভ গ্রামবাসীদের

সূত্রের খবর, উদ্ধব শিবিরের কয়েকজন সাংসদ দল বদল করতে পারেন। শিবসেনা (উদ্ধব) ছেড়ে কয়েকজন সাংসদ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের শিবিরে যোগ দিতে পারেন। মহারাষ্ট্রে এই দল ভাঙনের খেলার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন টাইগার’।

আর সেই কারণেই সিঁদুরে মেঘ দেখছেন বাল ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে। আজ, রবিবার বিকেলে তড়িঘড়ি দলের ন’জন সাংসদকে মাতোশ্রীতে (উদ্ধব ঠাকরের বাসভবন) ডেকে পাঠিয়েছেন তিনি। একটি বৈঠক করার কথাও রয়েছে উদ্ধবের। যদিও এই বৈঠক পূর্ব নির্ধারিত বলে দাবি করেছেন উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি জানিয়েছেন, ‘এটি রুটিন বৈঠক। সকল সাংসদরাই এই বৈঠকে যোগ দেবেন। যারা উপস্থিত হতে পারবেন না, তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন। ‘অপারেশন টাইগার’ নিয়ে দু’বছর ধরে জল্পনা শোনা যাচ্ছে, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।’ সূত্রের খবর, এদিন সকালে দলের সংসদীয় কমিটির সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছেন উদ্ধব ঠাকরে।

সূত্রের খবর, মহারাষ্ট্রে এই দল ভাঙার পিছনে বিজেপি থাকলেও সামনে রাখা হয়েছে উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকে। তাঁর সঙ্গে উদ্ধব শিবিরের পাঁচ থেকে ছয় জন সাংসদ যোগাযোগ রেখেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে