মেঘালয়ে সরকার গঠনের চেষ্টায় UDP, সঙ্গে INC – TMC

মেঘালয়ে কনরাড-বিজেপি জোটকে ঠেকিয়ে বিকল্প সরকার গঠনের প্রচেষ্টায় নেমে পড়ল UDP। তাঁদের সমর্থন করছে কংগ্রেস, তৃণমূলও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিশঙ্কু মেঘালয়ে(Meghalaya) সরকার গঠনের খালায় বড়সড় চমক। সেখানে সরকার গঠনের খেলা শুরু করে দিল বিরোধী দলগুলি। ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভার নির্বাচনে বৃহত্তম দল হিসাবে উঠে এসেছিল কনরাড সাংমার(Conrad Sangma) NPP। তাঁদের বিধায়ক সংখ্যা ২৬। সেই অর্থে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিগ ফিগার ৩১জন বিধায়ক তাঁদের কাছে ছিল না। সেই কারণেই কনরাড BJP’র সমর্থন চান ও তা দিতে রাজিও হয় গেরুয়া শিবির। এরপরেই গতকাল অর্থাৎ শুক্রবার সকালে কনরাড রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে দেখা করে তাঁর হাতে ৩২জন বিধায়কের লিখিত সমর্থন জানানো চিঠি তুলে দিয়ে সরকার গঠনের দাবি জানান। সেই চিঠিতে কনরাড নিজের দলের ২৬জন বিধায়ক ছাড়াও BJP’র ২জন বিধায়ক, HSPDP’র ২জন বিধায়ক এবং ২জন নির্দল বিধায়কের সমর্থনের বিষয়টি তুলে ধরেন। তার জেরে ঠিক হয়েছিল, ৭ মার্চ মেঘালয়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন কনরাড। কিন্তু তার পর থেকেই দ্রুত বদলাতে থাকে মেঘ রাজ্যের রাজনৈতিক চিত্রপট।

আরও পড়ুন সাগরদিঘীতে কেন জমানত বাজেয়াপ্ত, বঙ্গ বিজেপিকে প্রশ্ন কেন্দ্রীয় নেতৃত্বের

শুক্রবার বিকালে মেঘালয়ের দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে উঠে আসা UDP বৈঠকে ডাকে NPP ও BJP বাদে বাকি সব দলের বিধায়কদের ও নির্দল বিধায়কদেরও। সেই বৈঠকে UDP’র ১১জন বিধায়ক ছাড়াও ছিলেন কংগ্রেস বা INC’র ৫জন বিধায়ক, TMC বা তৃণমূলের ৫জন বিধায়ক, VPP’র ৪জন বিধায়ক ও PDF’র ২জন বিধায়কও। কিন্তু সব থেকে বড় চমক ছিল কনরাড যে HSPDP’র ২জন বিধায়ক এবং ২জন নির্দল বিধায়কের সমর্থনের বিষয়টি তুলে ধরেছিলেন সেই ৪জন বিধায়কও ওই বৈঠকে হাজির হন। সেই বৈঠকেই ঠিক হয়, কনরাড-বিজেপি জোটকে তাঁরা রাজ্যের ক্ষমতায় আসতে দেবেন না। পরিবর্তে UDP’র নেতৃত্বে তাঁরা রাজ্যে সরকার গঠন করবেন। আর এই বিষয়টি সামনে আসার পরেই অনিশ্চিত হয়ে উঠেছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে কনরাডের ফেরার সম্ভাবনা। কংগ্রেস-তৃণমূল শিবির জোট নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও, তাদের দাবি দিনের শেষে সরকার গঠন করবে তাঁরাই।

দিঘার রথযাত্রায় বড় বদল! ভিআইপি নয়, এবার রথের রশি টানবে সাধারণ ভক্তরাও

পাথর খাদানে ভয়াবহ ধস, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু ৭ শ্রমিকের

বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার অসীমা ঘনিষ্ঠ তৃণমূল নেতা

অনুষ্কার পোশাকের ম্যাজিক, মিনি ড্রেস মুহূর্তে হয়ে গেল ফ্লোর-লেংথ গাউন! হৈচৈ নেটমহলে

কেতনের বাগদত্তা সিয়ার লাই ডিটেক্টর পরীক্ষার আর্জি জানাল পুলিশ

১,৪৫৪ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় প্রেমের প্রস্তাব! বিশ্বশান্তির বার্তা দিয়ে গ্রেফতার রুশ দম্পতি

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, শিলিগুড়ি-সিকিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার, তীব্র নিন্দা ভারতের

অনুদান কেলেঙ্কারির পর এবার রাম মন্দিরের চাকরিতেও দুর্নীতি! ঘুষ দিয়েছেন ১২৫ জন কর্মী

চারচাকা গাড়ি করে এসে ছাগল-ভেড়া চুরি করে পালাল চোরের দল, ভাইরাল ভিডিও