‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি নেতা–মন্ত্রীদের মুখে উঠে এসেছিল, ক্ষমতায় এলে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়ে সওয়াল করেছিলেন। এখন বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। তাই সেটা কবে কার্যকর হবে?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মানুষের মধ্যে বিস্তর কৌতূহল এবং আশঙ্কা রয়েছে। তবে আজ, বৃহস্পতিবার অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় কার্যকর হবে বলে স্পষ্টভাষায় জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বিজেপির রাজ্য সভাপতি এখন নয়াদিল্লি সফরে এসেছেন। অঙ্গ–বঙ্গ–কলিঙ্গ জয় হয়ে গিয়েছে বিজেপির। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বঙ্গ জয় হয়েছে। তারপর প্রথম নয়াদিল্লি এলেন শমীক ভট্টাচার্য। এখানে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। শমীকের নয়াদিল্লি সফর নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। যদিও তাঁর দাবি, বিজেপিকে তৈরি করা এবং ক্ষমতায় নিয়ে আসার পিছনে অবদান রাখা প্রবীণ কর্মীদের প্রণাম ও শ্রদ্ধা জানাতে এসেছেন তিনি। বাংলায় এখনও সম্পূর্ণ মন্ত্রিসভা গড়ে ওঠেনি। জয়ীদের শপথ নেওয়ার পালা শেষ হয়ে গিয়েছে। তাই কারা মন্ত্রিসভায় যাবেন তা নিয়ে আজ বৈঠক রয়েছে বলেই সূত্রের খবর।

রাজধানীতে এসে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন বিজেপির এই রাজ্যসভার সাংসদ। সেখানেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বাংলার মানুষের দাবিকেই তুলে ধরলেন তিনি। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। এদিন শমীক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্টভাষায় বলেন, ‘‌অভিন্ন দেওয়ানি বিধি কোনও গোপন অ্যাজেন্ডা নয়। বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও তা কার্যকর করা হবে। কারণ বাংলার মানুষ অভিন্ন দেওয়ানি বিধি চেয়েছে। আর চেয়েছে বলেই তা কার্যকর হবে। কবে হবে?‌ কেমনভাবে হবে?‌ সেটা বলা আমার কাজ নয়। ওটা সরকারের কাজ। জানতে হলে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে পারেন। আমি শুধু বলতে পারি অভিন্ন দেওয়ানি বিধি মানুষের স্বার্থে কার্যকর হবে।’‌

আজ কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলার শুনানিতে সওয়াল করতে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা করে বের হওয়ার সময় তাঁকে চোর চোর স্লোগান দেওয়া হয়। এই নিয়ে এবার মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানান, এই সংস্কৃতি বিজেপির নয়। এই পরিস্থিতি তৃণমূলই তৈরি করেছে। এই বিষয়ে শমীকের বক্তব্য, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। কিন্তু শাক ঢাকবেন কী দিয়ে? ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে ২৭ দিনে ৫৬ জন বিজেপি কর্মী খুন হন। ২৭ জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে দাঁড়িয়ে জানান, তৃণমূল তাদের গণধর্ষণ করেছে। জেসিবি দিয়ে বাড়ি ভাঙা হয়েছে। অবর্ণনীয় অত্যাচার হয়েছে। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। তখন কোথায় ছিল আদালত? তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল। এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।’‌

জ্বালানি সঙ্কটের কারণে ঢাকাগামী বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

উচ্চমাধ্যমিকে ফার্স্ট আদৃতকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানিয়ে আর কী বললেন?‌

সিংহাসন ফিরে পেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর কী হাল?

দেশের আরও ১৬টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের ঘোষণা নির্বাচন কমিশনের

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান

মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ২৩

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত

ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে