শেখ হাসিনার বেয়াইকে চোখের জলে চির বিদায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ অসুস্থতার পরে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং আওয়ামি লিগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন (৮৩)। সম্পর্কে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই। চট্টগ্রামের মীরসরাই আসন থেকে তিনি ১৯৭৩ থেকে ২০১৮ পর্যন্ত ৬ বার  সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পেশায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হাসিনার শাসনকালে  বিমান, পর্যটন, আবাসন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ বৃহস্পতিবার (১৪ মে) সম্পন্ন হয়েছে তাঁর শেষকৃত্য। কাছের মানুষকে শেষবার দেখতে আসতে পারেননি দিল্লিতে থাকা শেখ হাসিনা। তবে তাঁকে চোখের জলে বিদায়  জানিয়েছেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতৃত্ব ও  বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  

বৃহস্পতিবার (১৪ মে) বেলা  ১১.১৫ মিনিটে চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তার আগে মোশাররফ হোসেনকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন সকল সম্প্রদায়ের মানুষ। ‘বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এই স্লোগানের মধ্যে দিয়ে তাঁকে শেষ বিদায় জানানো হয়। শ্রদ্ধা  জানিয়েছেন সিপিবি নেতা মহম্মদ শাহ আলম, ন্যাপ-কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, গেরিলা বাহিনী, মীরসরাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা। পাশাপাশি শেষকৃত্যে অংশ নিয়েছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি-সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।

আরও পড়ুন: ওমানে গাড়ির ভিতরে চার বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে ভারত থেকেই শোকপ্রকাশ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘মোশাররফ হোসেনের মৃত্যুতে রাজনীতির একটি যুগের অবসান ঘটল। জাতি এমন একজন নিবেদিত নেতাকে হারাল, যার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’ প্রয়াত মোশাররফ হোসেনের পুত্র সাবেদুর রহমান বলেন, ‘দীর্ঘদিন আইসিইউতে থাকার পর তিনি চলে গিয়েছেন। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের উন্নয়নে উনি কাজ করেছেন। দীর্ঘ পথচলায় কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন।’

উচ্চমাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, মেধাতালিকায় ১৭ জন

জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির

আইপিএল শেষ হলেই চাকরি হারাতে পারেন ৩ দলের অধিনায়ক, তালিকায় কারা?

জ্বালানি সঙ্কটের কারণে ঢাকাগামী বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

উচ্চমাধ্যমিকে ফার্স্ট আদৃতকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানিয়ে আর কী বললেন?‌

সিংহাসন ফিরে পেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর কী হাল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

শেখ হাসিনার বেয়াইকে চোখের জলে চির বিদায়

‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু