জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল। প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল। ছোট থেকে আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে ভাল লাগত তাঁর। সেই তারাদের নিয়েই নানা স্বপ্ন দেখত সে। এবার তারাদের নিয়েই গবেষণা করতে চায় আদৃত। প্রথম হওয়া নিয়ে তাঁর প্রতিক্রিয়া, ভালো ফল আশা করেছিলেন। তবে প্রথম স্থান অর্জন করবেন, সেটা ভাবেননি।  

তিনি আরও বলেছেন, মাধ্যমিকের সময় প্রত্যাশিত ফল আসেনি। বেশ কিছু ভুল করায় রেজাল্ট মনের মতো হয়নি। তাই সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। একাদশ ও দ্বাদশে মন দিয়ে পড়াশোনা করেছেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আবাসিক ছাত্র ছিল সে। ছোট থেকে তারাদের সম্পর্কে তাঁর জানার ইচ্ছে ছিল বিপুল। সেই কারণে জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান আদৃত। নিজের লক্ষ্য নির্দিষ্ট করে এগিয়ে চলেছেন তিনি। 

আরও পড়ুন-উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পড়াশোনা করার জন্য নির্দিষ্ট কোনও সময় ছিল না তাঁর। আদৃতের কথায়, ঘড়ি ধরে পড়াশোনা করতে ভালোবাসেন না। কিন্তু আবাসিক স্কুলে থাকার জন্য কঠোর নিয়মের মধ্যে থাকতে হতো তাঁকে। সেই নিয়ম মনে পড়াশোনা করতে হতো। খেলাধুলো করতেও ভালবাসেন তিনি। আগের করা ভুল যাতে এবার না করেন, সেইদিকে খেয়াল রেখেছেন তিনি। পড়াশোনা, খেলাধুলোর পাশাপাশি খেতেও খুব ভালবাসেন আদৃত। নতুন নতুন রান্নার স্বাদ চেখে দেখতে চান। মায়ের হাতের রান্না সব থেকে প্রিয় তাঁর।

উল্লেখ্য, মেধাতালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে শুধু প্রথম স্থানই নয়, আরও অনেকেই জায়গা করে নিয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানও অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে। প্রতিবারের মতো এবার অত্যন্ত ভাল ফল হয়েছে এখানে। মেধাতালিকায় একাধিক পড়ুয়া জায়গা করে নিয়েছেন। 

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান

মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ২৩

ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগির দোকান, একদিনে যুবকের আয় ২৪ হাজার টাকা

স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে