জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান

Share:

নিজস্ব প্রতিনিধি: শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ। তাকে হারাতে ৮২টি কেমো নিতে হয়েছে। জীবনযুদ্ধে সেই ধাক্কা সামলে উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন অদ্রিজা গণ। ৪ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন। শরীরে থাবা বসাতে পারলেও, অদ্রিজার মনে প্রভাব ফেলতে পারেনি এই মারণ রোগ। নিজের মনের জোরে আজ উচ্চমাধ্যমিকে দশম স্থান অর্জন করেছেন তিনি। ভবিষ্যতে মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করতে চান অদ্রিজা।  

জানা গিয়েছে, ২০১৮ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনার সময়ে টি-সেল লিম্ফোমা নামে এক বিরল ধরনের রক্তের ক্যান্সারে আক্রান্ত হয় অদ্রিজা। তারপর থেকে শুরু হয়েছিল লড়াই। কলকাতায় প্রথমে রোগটি ধরা পড়ে। তারপরে মুম্বইতে দুই বছর আট মাস ধরে চিকিৎসা চলে তাঁর। স্পাইনালের মাধ্যমে ৮২টি কেমো দেওয়া হয় অদ্রিজাকে। ২০২১ সাল পর্যন্ত চিকিৎসা চলেছে কেমোর মাধ্যমে। চিকিৎসার কারণে ১ বছর পড়াশোনা থেকে বিরতি নিতে হয়েছিল তাঁকে। মারণ রোগের সঙ্গে লড়াই করে আজ চ্যাম্পিয়ন অদ্রিজা। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁর বাবা জয়মঙ্গল গণ জানিয়েছেন, ভগবানের আশীর্বাদে ভালো ফল করেছে মেয়ে। উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারেও নবম হয়েছিলেন তিনি। বর্তমানে সেরে উঠলেও চিকিৎসার মধ্যেই থাকতে হয় তাঁকে। মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করতে চায়। মানুষের মনের মধ্যে জমে থাকা যন্ত্রণার জটগুলো ছাড়ানোই লক্ষ্য।

আরও পড়ুন- জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত

তৃতীয় সেমেস্টারের মতো চতুর্থ সেমেস্টারেও ভালো ফল করেছেন তিনি। এবার তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৭। তারসঙ্গে একই নম্বর পেয়েছেন আরও ১২ জন। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস’ স্কুলের ছাত্রী অদ্রিজা। জীবনের সবথেকে কঠিন সময়ে বাবা মা যেমন পাশে ছিলেন, তেমন স্কুলের শিক্ষকরাও তাঁর পাশে ছিলেন।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা