উচ্চমাধ্যমিকে ফার্স্ট আদৃতকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানিয়ে আর কী বললেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন বরাহনগরের আদৃত পাল। মাধ্যমিক পরীক্ষায় ১ নম্বরের জন্য র‌্যাঙ্ক করতে না পারায় আক্ষেপ ছিল। সেই আক্ষেপ উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়ে মিটিয়ে নিলেন আদৃত। আর এই ফলাফল যে এমনি হয়নি সেটা তাঁর কথাতেই স্পষ্ট। নাগাড়ে অনুশীলন এবং পড়াশোনাকে কার্যত সাধনার পর্যায়ে নিয়ে গিয়ে এই সাফল্য এসেছে। এখন তাঁর চোখে মহাকাশ জয়ের স্বপ্ন। অর্থাৎ ভবিষ্যতে মহাকাশ আর নক্ষত্রদের নিয়েই গবেষণা করতে চান তিনি। ৪৯৬ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করা এই কৃতী ছাত্রকে আজ বৃহস্পতিবার ফোন করে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই সাফল্যের কৃতিত্ব নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ এবং অন্যান্য শিক্ষক ও পরিবারকে দিয়েছেন আদৃত। উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার হয়েছে। কারণ মেধা তালিকায় স্থান পাওয়া ৬৪ জনের মধ্যে ১৮ জন পরীক্ষার্থীই এই বিদ্যালয়ের। তাঁদের মধ্যে আবার আদৃত প্রথম হয়েছেন। এটা কম বড় কথা নয়। তাই তাঁকে ভিডিও কল করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই আদৃতকে অভিনন্দন জানান তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে আপ্লুত আদৃতও।

শুধুই কি অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী?‌ আর কী কথা হল তাঁদের মধ্যে?‌ এগুলি জানতে কৌতূহল রয়েছে সকলের। এই ফল দেখার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফার্স্ট বয়কে শুধু অভিনন্দন জানাননি। ফোন করে বরং বললেন, ‘‌গো অ্যাহেড’‌। অর্থাৎ এগিয়ে চলো। এটা কম বড় প্রাপ্তি নয়। আদৃতের বাবার সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। আদৃতের বাবা মুখ্যমন্ত্রীকে বলেন, ‘‌রাজ্যের শিক্ষার হাল ফেরান।’‌ জবাবে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সব কিছুই দেখা হচ্ছে।’‌ এই ফল জানার পর আদৃতের বাবা জীবনকৃষ্ণ পাল সংবাদমাধ্যমকে বলেন, ‘‌আমরা খুব খুশি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজরা ওকে বড় করে তুলেছে। আমরা ওর উপর কিছু চাপিয়ে দেব না। নিজের ইচ্ছা অনুসারে পড়াশোনা করুক।’‌

দ্বাদশের গণ্ডি পেরিয়ে এবার আদৃতের লক্ষ্য জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করা। এবারের ফলাফল নিয়ে আদৃতের বক্তব্য, ‘‌ভাল ফলের আশা করেছিলাম। কিন্তু প্রথম হবো ভাবতে পারিনি। মাধ্যমিক পরীক্ষায় অল্পের জন্য র‌্যাঙ্ক করতে পারিনি। সেই দুঃখ কমল। আগামীতে বিজ্ঞান নিয়েই পড়াশোনা চালিয়ে যাব। আমার পরিবার এবং স্কুলের জন্যই এই সাফল্য। একাদশ–দ্বাদশে মাধ্যমিকের থেকেও মন দিয়ে পড়েছি। কোথায় কেমন সংশোধন প্রয়োজন সেটা আগেভাগেই স্থির করে নিয়েছিলাম।’‌

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস