তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন। আজ, মঙ্গলবার সকালে স্ট্যালিন পুত্র উদয়নিধির বাড়িতে পৌঁছে গিয়েছিল তামিলনাড়ু পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। উদয়নিধির গ্রেফতারি নিয়ে তুমুল উত্তেজনা দেখা যায় চেন্নাইতে। তামিলনাড়ুর বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে বাড়িতে বের করতে গিয়ে যথেষ্ট বেগ পায় পুলিশ। কারণ ডিএমকে-র সমর্থকরা উদয়নিধির বাড়ি ঘিরে ফেলে। কোনওরকমে স্ট্য়ালিন পুত্রকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তারপরেই রওনা দেয় নিকতবর্তী থানায়।

যদিও এই গ্রেফতারি নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন উদয়নিধি। তাঁকে হাসতে দেখা যায়। পরে প্রিজন ভ্য়ান থেকেই তিনি বলেন, ‘এই গ্রেফতার আদপে একটা হাস্যকর ঘটনা। আইনি পথে গ্রেফতারির বিরুদ্ধে লড়ব আমি। আমার ভাষণে মুখ্যমন্ত্রী ছাড়া আর কারোর নাম নিইনি।’ এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাখ্যা করেছে তামিলনাড়ুর প্রাক্তন শাসকদল ডিএমকে। কাবেরী নদীর জলবণ্টন সংক্রান্ত বিষয় থেকে নজর ঘোরাতেই এই বিতর্ক তৈরি করছে বিজয়ের সরকার। তোপ স্ট্যালিনের দলের। যদিও ডিএমকে-র দাবি নস্যাৎ করে দিয়েছে তামিলনাড়ুর শাসকদল টিভিকে। বিজয়ের দলের মুখপাত্র জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী বিজয় বা টিভিকে-র বিরুদ্ধে কথা বলার জন্য নয়। বরং একজন নারীকে অপমান করার জন্য উদয়নিধি স্ট্যালিনকে গ্রেফতার করা হয়েছে।’ অভিনেত্রী তৃষার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধো ক্ষোভপ্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশনও।

আরও পডুন: প্রেমে প্রত্যাখ্যান! ক্যামেরার সামনেই শিক্ষিকার উপর নৃশংস হামলা, ৩০ সেকেন্ডে ৩৪ বার কোপ দুষ্কৃতীর

গতকাল, সোমবার একটি জনসভা থেকে স্ট্যালিন পুত্র বলেছিলেন, ‘কাবেরী নদীর এক ফোঁটা জলও পাওয়া যায়নি। কিন্তু মুখ্যমন্ত্রী কি এ বিষয়ে মুখ খুলেছেন? না। তিনি কেবল ডিএমকে-র বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়ের করা নিয়েই ব্যস্ত।’ তিনি যখন এই বক্তব্য রাখছিলেন তখন ভিড়ের মধ্যে থেকে তৃষা তৃষা নাম চিৎকার করতে থাকেন ডিএমকে-র সমর্থকরা। তা শুনে মুচকি হেসে অঙ্গভঙ্গি করেন উদয়নিধি। তারপরেই তাঁর বিরুদ্ধে মহিলাদের অপমান করার অভিযোগে মামলা দায়ের করে তামিলনাড়ু পুলিশ। আজ, মঙ্গলবার সকালেই গ্রেফতারি এড়াতে আগাম জামিন চেয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হোন উদয়নিধি। কিন্তু তার আগেই স্ট্যালিন পুত্রকে গ্রেফতার করে পুলিশ।

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘ডিপফেক’-এর শিকার ম্রুণাল ঠাকুর, সোশ্যাল মিডিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি নায়িকার

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-মিরিক সড়কে ধস, ব্যাহত যান চলাচল, চরম ভোগান্তিতে পর্যটকরা

বিষধর গোখরোর সঙ্গে প্রাণপণ লড়াই! মালিককে বাঁচাতে নিজের জীবন দিল পোষ্য কুকুর

৫ দিনে ভারতীয় বক্সঅফিসে ‘স্পাইডার-ম্যান’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ