মন্দিরে প্রবেশ নিয়ে বিরোধ, মহিলাদের জুতোর মালা পরিয়ে অর্ধনগ্ন করে ঘোরাল ধর্মান্ধরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্র থেকে দিল্লি দেশের দুই প্রান্তে নারীদের উপর বর্বর অত্যাচারের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে ভাইরাল ভিডিওতে মহিলাদের মারধর, অর্ধনগ্ন করে ঘোরানোর অভিযোগ, অন্যদিকে চলন্ত বাসের ভিতরে যৌন নির্যাতনের ঘটনা। দুই ঘটনা নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে সবার মধ্যে।

ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের উলহাসনগরের ভিট্ঠলওয়াড়ি এলাকায়। কয়েকজন মহিলার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মহিলাদের মারধর করা হচ্ছে, তাদের চুল কেটে দেওয়া হচ্ছে এবং গলায় জুতোর মালা পরিয়ে , অর্ধ-নগ্ন করে রাস্তায় ঘোরানো হচ্ছে। ভিডিও সামনে আসতেই ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে উলহাসনগর থানার পুলিশ। উলহাসনগরের এসিপি শৈলেশ কালে জানিয়েছেন, একই সম্প্রদায়ের দুই পরিবারের মধ্যে মন্দিরে প্রবেশ নিয়ে বিবাদের জেরেই এই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ সূত্রে খবর, ঘটনায় সাতজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। দুই পরিবারের সদস্যদের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত জোরকদমে চলছে।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে বিশেষ ডিভিশন বেঞ্চ, শুরু আরজি কর মামলা

অন্যদিকে রাজধানী দিল্লিতেও ঘটেছে শিউরে ওঠার মতো ঘটনা। রানি বাগ থেকে নাংলোই যাওয়ার পথে একটি বেসরকারি বাসে এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে নির্যাতিতা অভিযোগ জানানোর পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, বাসটি দিল্লি থেকে বিহারের দিকে যাচ্ছিল। অভিযুক্তদের নাম উমেশ ও রামেন্দ্র। তাদের মধ্যে একজন বাসচালক এবং অন্যজন সহকারী। দু’জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ঘটনার পরপরই তাদের গ্রেফতার করা হয়েছে।

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা