দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদকে শর্তসাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট

১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ২০,০০০ টাকার ব্যক্তিগত বন্ড এবং একই পরিমাণের দুটি জামিনদারে খালিদ মুক্তি পেয়েছেন। তাঁর বোনের বিয়ে ২৭ ডিসেম্বর।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে দিল্লি অশান্তি কাণ্ডে ধৃত উমর খালিদের জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। তবে তিনি মাত্র দু’সপ্তাহের জন্যে শর্তাধীন জামিন পেয়েছেন। আসলে তাঁর বোনের বিয়ে সামনেই, সেখানে উপস্থিত থাকার জন্যে তিনি জামিনের আবেদন করেছিলেন। জেলবন্দী JNU-এর প্রাক্তন ছাত্র উমর খালিদের সেই আবেদনই বৃহস্পতিবার মঞ্জুর করেছে দিল্লির একটি ট্রায়াল কোর্ট। জানা যায়, যিনি দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের মূল অভিযুক্ত ছিলেন তিনি। তাঁকে মাত্র দুই সপ্তাহের জামিন দিয়েছে কারকারডুমা আদালত। যাতে তিনি এই মাসের শেষের দিকে তাঁর বোনের বিয়েতে যোগ দিতে পারেন। ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ২০,০০০ টাকার ব্যক্তিগত বন্ড এবং একই পরিমাণের দুটি জামিনদারে খালিদ মুক্তি পেয়েছেন। তাঁর বোনের বিয়ে ২৭ ডিসেম্বর।

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার পিছনে কথিত ষড়যন্ত্রের অভিযোগে খালিদ ২০২০ সালের সেপ্টেম্বর থেকে হেফাজতে রয়েছেন। তবে তিনি তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং উচ্চ আদালতে একাধিকবার জামিন চেয়েছিলেন। তবে খালিদের এই ধরনের আবেদন এটাই প্রথম নয়। গত বছরের ডিসেম্বরে, পারিবারিক বিয়েতে যোগদানের জন্য তাঁকে সাত দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল এবং ২০২২ সালে তিনি তাঁর বোনের বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য এক সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। তবে দিল্লির দাঙ্গার মামলায় দিল্লি হাইকোর্ট ২০২২ সালের অক্টোবরে তাঁর জামিন নাকচ করে দেয়। তারপরেই খালিদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তার দ্বিতীয় জামিনের আবেদনটি ট্রায়াল কোর্ট খারিজ করে দেয়। তারপর তিনি আবার হাইকোর্টে আবেদন করেন। ২ সেপ্টেম্বর, একটি ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে যে ষড়যন্ত্রে খালিদের ভূমিকা গুরুতর। তাঁর বক্তৃতাগুলি সাম্প্রদায়িক ভিত্তিতে “গণসংহতি উস্কে দেওয়ার” উদ্দেশ্যে ছিল। তবে আগামী ২৭ ডিসেম্বর খালিদের নিজের বোনের বিয়ে।

তাই আদালত বিচার বিবেচনা করে তাঁকে জামিন দিয়েছে। খালিদকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার সময়, বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে আদালত। যার মধ্যে রয়েছে, জেল থেকে বেরিয়ে খালিদ মামলার সঙ্গে যুক্ত কোনও সাক্ষী বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। তদন্তকারী কর্মকর্তাকে তাঁর মোবাইল নম্বর প্রদান করতে হবে। জামিনের সময়কালে এটি সক্রিয় রাখতে হবে। অন্তর্বর্তীকালীন জামিনের সময় তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না। তিনি কেবল তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন। তাঁকে তাঁর বাড়িতে অথবা বিবাহ-সম্পর্কিত স্থানেই থাকতে হবে। অন্তর্বর্তীকালীন জামিনের সময়সীমা শেষ হওয়ার পর খালিদকে ২৯ ডিসেম্বর সন্ধ্যায় সংশ্লিষ্ট কারাগারের সুপারিনটেনডেন্টের কাছে আত্মসমর্পণ করতে হবে। উল্লেখ্য, গতকালই সুপ্রিম কোর্ট ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লি দাঙ্গার পিছনে কথিত ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত UAPA মামলায় কর্মী উমর খালিদ, শারজিল ইমাম এবং অন্যান্যদের জামিন আবেদনের উপর রায় সংরক্ষণ করেছিল।

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ