ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: ওমান উপসাগরে পালাউ-পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার এমটি সেটেবেল্লোর ওপর মার্কিন হামলার  পর নিখোঁজ ছিলেন তিনজন ভারতীয় নাবিক। তাঁদের খোঁজে চলছিল তল্লাশি। সেই তিনজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে এবার নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (১১জুন) মর্মান্তিক এই খবর নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি এই ঘটনাকে ভারতের জন্য একটি ‘গভীর ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছেন।  

হামলা চালানোর কথা স্বীকার করেছিল আমেরিকা। জানিয়েছিল নির্দেশ অমান্য করায় তাদের সামরিক বাহিনী জাহাজটির ওপর একটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। আমেরিকার অভিযোগ ছিল ট্যাঙ্কারটি ইরান থেকে তেল বহন করছিল। প্রাণঘাতী হামলার পর নয়াদিল্লি মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। শুধুই তলব নয়, আমেরিকার রাষ্ট্রদূতকে কূটনৈতিক প্রতিবাদ চিঠিও ধরিয়েছে ভারত। বুধবার (১০ জুন) ভারতের বিদেশমন্ত্রকের অতিরিক্ত সচিব নগরাজ নাইডু এই বিষয়ে বলেন, ‘ওমান উপকূলের কাছে তেলবাহী ট্যাঙ্কার সেটেবেল্লোর উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন ওই ট্যাঙ্কারে। যাদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা গিয়েছে।’ 

আরও পড়ুন: ‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

অন্যদিকে, এই হামলার ঘটনাকে দেশের সামুদ্রিক খাতের জন্য এটিকে একটি বড় বিপর্যয় আখ্যা দিয়ে সর্বানন্দ সোনোয়াল বলেছেন, ‘আমাদের সামুদ্রিক পরিবারের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে মোদি সরকার শোকসন্তপ্ত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং মৃতের নিকটাত্মীয়দের সহায়তা প্রদানে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’ কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, মোদি সরকার  আহত ও নিহত নাবিকদের  ফেরানোর  ব্যবস্থা করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। 

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?