চিনের সংস্থার বিনিয়োগে আপত্তি নেই মোদি সরকারের, স্পষ্ট করলেন মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সীমান্ত নিয়ে বেজিং-নয়াদিল্লির মধ্যে ঠাণ্ডা লড়াই চললেও চিনের শিল্প সংস্থার ভারতে বিনিয়োগে মোদি সরকারের কোনও আপত্তি নেই। বুধবার ‘ফিনান্সিয়াল টাইমস’ পত্রিকাকে দেওয়া সাক্ষা‍ৎকারে এ কথা জানিযেছেন মোদি সরকারের তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তাঁর কথায়, ‘নিয়ম-কানুন মেনে যদি কোনও বিদেশি সংস্থা ভারতে ব্যবসা কিংবা বিনিয়োগ করতে চায়, তাহলে আমাদের কোনও আপত্তি নেই। এমনকি চিনের সংস্থার জন্যও ব্যবসা ও বিনিয়োগের পথ খোলা।’

২০২০ সালে লাদাখের গালওয়ান সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে চিনের লাল ফৌজের সংঘর্ষের পরেই বেজিংয়ের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে ফাটল আরও তীব্রতর হয়েছে। জাতীয় নিরাপত্তার অজুহাত পেড়ে টিকটক-সহ ৩০০’র  বেশি চিনা অ্যাপকে ভারতের মাটিতে নিষিদ্ধ করেছে মোদি সরকার। এমনকি সম্প্রতি এক চিনা গাড়ি নির্মাতা সংস্থা বিওয়াইডি করপোরেশনের ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাবও কেন্দ্রীয় সরকার ফিরিয়ে দিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল। আর তরার পরেই জল্পনা শুরু হয়, তাহলে কী চিনের সংস্থাগুলির ভারতের মাটিতে ব্যবসার দরজা বন্ধ করছে মোদি সরকার?  

‘ফিনান্সিয়াল টাইমস’ পত্রিকাকে সাক্ষা‍ৎকারে এদিন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর ওই জল্পনা খারিজ করে দিয়ে বলেছিলেন, কেন্দ্রীয় সরকার ব্যবসা করার জন্য লাল ফিতের বাঁধন থেকে ব্যবসায়িক সংস্থাগুলিকে মুক্তি দিয়েছে। আমরা সহজে ব্যবসা করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছি। যদি কোনও বিদসেশি সংস্থা ভারতের মাটিতে দেশের আইন মেনে ব্যবসা করতে চায় তাহলে করতে পারে। চিনা সংস্থাগুলিও ব্যবসা করতে পারে। আমাদের কোনও আপত্তি নেই।’

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা