উন্নাও ধর্ষণ মামলায় নির্যাতিতার সিআরপিএফ নিরাপত্তা এখনই প্রত্যাহার নয়

Share:

নিজস্ব প্রতিনিধি: উন্নাও ধর্ষণ মামলায় তরুণীর সিআরপিএফ নিরাপত্তা প্রত্যাহারের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। মঙ্গলবার আবেদন খারিজ করে দিয়ে বলেছে যে ওই তরুণীর উপর এখনও হামলার আশঙ্কা রয়েছে। তবে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পিবি ভারালের একটি বেঞ্চ নির্যাতিতার পরিবারের সদস্য এবং অন্যান্য সাক্ষীদের জন্য দেওয়া সিআরপিএফ নিরাপত্তা প্রত্যাহার করার আদেশ দিয়েছে।

সুপ্রিম কোর্ট বলেছে, “আমাদের মতামত এই যে, সংশ্লিষ্ট ব্যক্তিদের আদালত কর্তৃক প্রদত্ত সুরক্ষা অব্যাহত রাখা যাবে না কারণ অভিযুক্তরা মামলায় দোষী সাব্যস্ত হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। তবে আদালতের পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত নির্যাতিতার সিআরপিএফ নিরাপত্তা অব্যাহত থাকবে।”

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আদালত আরও বলেছে যে, যদি পরিবারের সদস্যরা এবং অন্যান্য সাক্ষীরা এখনও কোনও হুমকি বা প্রাণের ভয় রয়েছে এটা বোঝেন, তাহলে তারা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাওয়ার কথা উল্লেখ করে শুনানি চলাকালীন অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি শীর্ষ আদালতের কাছে তরুণীর সিআরপিএফ নিরাপত্তা প্রত্যাহারের অনুমতি চেয়েছিলেন।

বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গার ২০১৭ সালে উত্তর প্রদেশের উন্নাওতে এক ১৭ বছরের নাবালিকাকে ধর্ষণ করেন। বর্তমানে তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। ২০১৯ সালে আদালত কুলদীপকে কারাদণ্ডের নির্দেশ দেয়। তারপর কেন্দ্র তরুণীর নিরাপত্তা প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টকে আবেদন জানায়।

কিন্তু সেই বছরই ১ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ধর্ষিতা, তার মা, পরিবারের অন্যান্য সদস্য এবং নাবালিকার আইনজীবীর নিরাপত্তা প্রদান করবে সিআরপিএফ। ধর্ষণের ঘটনার সাথে সম্পর্কিত পাঁচটি মামলাই সুপ্রিম কোর্ট লখনউ থেকে দিল্লিতে স্থানান্তরিত করে এবং একটি মনোনীত বিশেষ আদালতকে প্রতিদিন শুনানি পরিচালনা করে ৪৫ দিনের মধ্যে সেগুলি সম্পন্ন করার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে নির্যাতিতাকে ২৫ লক্ষ টাকা অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার নির্দেশ দেয়।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!