স্ত্রীর সঙ্গে জোর করে যৌন সঙ্গম অপরাধ নয়, রায় ছত্তিশগড় হাইকোর্টের

স্বামীর সঙ্গে বিছানাতেও মেয়েরা এখন স্বাধীন নয়। ছত্তিশগড় হাইকোর্টের রায় ঘিরে তোলপাড়। স্ত্রীর সঙ্গে জোর করে 'যৌন সঙ্গম' অপরাধ নয়!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বামীর সঙ্গে বিছানাতেও মেয়েরা এখন স্বাধীন নয়। ছত্তিশগড় হাইকোর্টের রায় ঘিরে তোলপাড়। স্ত্রীর সঙ্গে জোর করে ‘যৌন সঙ্গম’ অপরাধ নয়! সম্প্রতি ঐতিহাসিক রায় ঘোষণা ছত্তিশগড় হাইকোর্টের। ছত্তিশগড় হাইকোর্ট রায় দিয়েছে যে, স্ত্রীর সম্মতি ছাড়া তাঁর সঙ্গে স্বামীর জোরপূর্বক যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার বিষয়টি একেবারে অপরাধযোগ্য বলে বিবেচিত নয়। সম্প্রতি এই রায় দিয়েছেন ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি নরেন্দ্র কুমার ব্যাস। বিচারক রায়ে উল্লেখ করেছেন যে, যদি স্ত্রীর বয়স ১৫ বছরের কম না হয়, তাহলে স্বামী-স্ত্রীর সঙ্গে যেকোনও যৌন মিলন বা সম্মতি ছাড়া স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গম, কোনওটাই অপরাধ নয়। স্ত্রীর মর্জি না থাকলেও তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা যাবে। তা একেবারেই শাস্তিযোগ্য নয়। তবে ছত্তিশগড় হাইকোর্টের এমন রায় দেওয়ার নেপথ্যে রয়েছে একটি মামলা।

২০১৭ সালের নভেম্বরে স্ত্রীর সঙ্গে জোরপূর্বক যৌন সঙ্গমের দায়ে গ্রেফতার করা হয়েছিল ছত্তিশগড়ের জগদলপুরের এক ব্যক্তি কে। একপ্রকার তিনি তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছিলেন।স্বামী অস্বাভাবিক যৌন মিলনের পর হাসপাতালে মারা যান তাঁর স্ত্রী। চিকিৎসকরা বলেছিলেন, ওই ব্যক্তি স্ত্রীকে এতটাই যৌন অত্যাচার করেছিলেন যে তাঁর পেরিটোনাইটিস এবং মলদ্বার ছিদ্র হয়ে গিয়েছিল। এরপর ২০১৭ সালে ১১ ডিসেম্বর ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মৃত্যুর আগে স্বামীর জঘন্য অত্যাচারের বিষয়টি জানিয়ে গিয়েছিলেন স্ত্রী তাঁর আইনজীবীকে। তিনি জানিয়েছেন, স্বামী তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাঁর সঙ্গে যৌন সঙ্গম করেন, যাতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপরই ওই ব্যক্তিকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭, ৩৭৬, ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়। প্রায় ৯ বছর ধরে মামলা চলার পর সম্প্রতি এই মামলার ভিত্তিতেই ছত্তিশগড় হাইকোর্ট রায় দিয়েছে যে, ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণ নেই। আর ভারতে বৈবাহিক ধর্ষণ আইনত দণ্ডনীয় নয়।

ওই ব্যক্তিকে অপরাধমূলক হত্যাকাণ্ডের অভিযোগে একটি নিম্ন আদালত দোষী সাব্যস্ত করেছিল, অবশেষ হাইকোর্ট তাঁকে অব্যাহতি দিল। হাইকোর্ট ব্যক্তিকে বিকৃত মানসিকতা বলে অভিহিত করেছেন। এদিকে সুপ্রিম কোর্ট বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার জন্য একাধিক আবেদনের শুনানি করছিল কিন্তু তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অবসর গ্রহণের সময় শুনানি স্থগিত করা হয়। এখন একটি নতুন বেঞ্চ এই মামলার শুনানি করবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রের মতে, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার কোনও প্রয়োজন নেই। তাই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আদালতের এক্তিয়ারের মধ্যে পড়ে না।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা