কেলেঙ্কারি কাণ্ড! বিয়ের দু’দিন বাদে সন্তানের জন্ম দিলেন নববধূ

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রিয় মানুষটির সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখে প্রত্যেক প্রেমিকা-প্রেমিকা। যখন বিবাহের কথা চলে তখন আনন্দ আর ধরে না হবু দম্পতির।মনের মত জীবনসঙ্গী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। মাত্র দুদিন আগে বিয়ে করেছিলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা এক তরুণ। বিয়ের দুদিন পরেই সন্তানের জন্ম দিলেন নববধূ। তাতেই মাখায় হাত পাত্রের। সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন নব বধূর শ্বশুড়বাড়ির লোকেরা। এদিকে মুখে কুলুপ নববধূর।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার জাসরা গ্রামে। গত সোমবার ধুমধাম করে বিয়ে হয় তরুণ-তরুণীর।গভীর রাতে সিঁদুরদানের পর তার পরের দিন বরের সঙ্গে শ্বশুরবাড়ি রওনা হন নববধূ। এরপরে তাদের ফুলসজ্জাও হয়।গত বুধবার সকালে উঠে বাড়ির সকলের জন্য চা পরিবেশন করেন নববধূ। ওইদিন সন্ধ্যের পর থেকে নববধূর পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। তড়িঘড়ি শ্বশুরবাড়ির লোকজন কাছের হাসপাতালে ভর্তি করে।সেখানে গিয়ে জানা যায় ওই নববধূ গর্ভবতী। এরপরই অস্ত্রোপচার হয় তাঁর। এর ঘন্টা দুই পর সন্তানের জন্ম দেন নববধূ। তা নিয়ে সমালোচনার ঝড় তোলে শ্বশুরবাড়ির লোকজনেরা।

নববধূর শ্বশুরবাড়ির লোকেদের দাবি, মাত্র দুদিন হয়েছে তাদের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে তরুণীর। এর মধ্যেই বাচ্চা কীভাবে এল ? সদ্যজাত সন্তান তাদের ছেলের নয়।তরুণীর অন্য কোথাও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর তার জেরেই আজকের এইদিন তাদের দেখতে হচ্ছে।অন্যদিকে মুখ খোলেন স্বয়ং পাত্র। তিনিও সন্তানের পিতৃভার নিতে অস্বীকার করেন।তাঁর দাবি, বিয়ের পর মাত্র দু’দিন একসঙ্গে কাটিয়েছেন তাঁরা। ফুলশয্যা হয়ে গিয়েছে একথা সত্য।কিন্তু এই সন্তানের পিতা যে তিনি হতে পারেন না। অন্য কেউ এই সন্তানের পিতা।তাই পিতার দায় সে নেবে না।

অন্যদিকে নববধূর পরিবার তরুণের পরিবারের বিরুদ্ধে পণ নেওয়ার অভিযোগ তুলেছেন। একইসঙ্গে তরুণীর বাপের বাড়ির তরফে জানানো হয়েছে যে, এই সন্তান তরুণীর স্বামীর।গত বছর মে মাস থেকে তাঁর মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল।তখন থেকেই তরুণের সঙ্গে মেলামেশা করতেন তাঁর কন্যা।পাল্টা অভিযোগ অস্বীকার করেন তরুণ।পাত্রের দাবি মাত্র ৪ মাস আগে থেকে বিয়ের কথাবার্তা শুরু হয়। আপাতত নববধূ সদ্যজাতকে নিয়ে বাপের বাড়িতে রয়েছেন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6