ভাইপো আকাশকে দলের সব পদ থেকে সরিয়ে দিলেন মায়াবতী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড়সড় রদবদল বহুজন সমাজ পার্টিতে (বিএসপি) । রবিবার বিএসপির ন্যাশনাল কো-অর্ডিনেটর  সহ সমস্ত পদ থেকে সরানো হল মায়াবতীর ভাইপো অর্থাৎ আকাশ আনন্দকে । আর তাঁর জায়গায় আনন্দ কুমার ও রামজি গৌতমকে দলের জাতীয় কো-অর্ডিনেটর করা হয়েছে। বলা বাহুল্য, এদিন লখনউতে দলের একটি গুরুত্বপূর্ণ সভা ডেকেছেন মায়াবতী । আর সেখান থেকে বড় ঘোষণা করলেন বিএসপি সভানেত্রী ।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মায়াবতী, জাতীয় সহ-সভাপতি এবং মায়াবতীর ভাই আনন্দ, দলের জাতীয় সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র মিশ্র। তবে সেখানে উপস্থিত ছিলেন না  রাজ্যসভার সাংসদ রামজি গৌতম এবং আকাশ আনন্দ । আর সেখানেই হয় দলের বড়সড় রদবদল । এই প্রসঙ্গে বিএসপির তরফ থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি । আর সেখানে মায়াবতী জানিয়েছেন ,’ যতদিন আমি বেঁচে থাকব  দলে আমার কোনও উত্তরসূরি থাকবে না। এই সিদ্ধান্তকে দলীয় নেতারা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। ‘ 

উল্লেখ্য, ২০১৯ সালে মায়াবতীর লোকসভা নির্বাচনের প্রচারের সময় বিশিষ্ট মুখ ছিলেন ভাগ্নে  আকাশ আনন্দ । রাজনৈতিক উত্তরসূরির আগে আকাশ বিএসপি  দলের জাতীয় সমন্বয়ক ছিলেন। মায়াবতী, যিনি সর্বদা পরিবারতান্ত্রিক রাজনীতির বড় সমালোচক ছিলেন। তিনিই আবার ২০১৯ সালে তাঁর ভাইপো  আনন্দ কুমারকে দলের জাতীয় সহ-সভাপতি নিযুক্ত করেছিলেন। বাণিজ্য শাখা নিয়ে  গ্র্যাজুয়েশন পাশ করে আকাশ আনন্দকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে  মায়াবতীর সঙ্গে দেখা গিয়েছিল। এরপর তাঁকেই উত্তরাধিকার বানিয়েছিলেন  বিএসপি সুপ্রিম। আর এবার সেই আকাশকেই দলের  সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দিলেন মায়াবতী । 

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার