যোগী রাজ্যে বিধবা বৌদিকে বিয়ে করায় দাদাদের হাতে খুন ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি : দাদার মৃত্যুর পর বিধবা বৌদিকে বিয়ে করায় দাদাদের হাতেই খুন হতে হল ভাইকে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বগপত এলাকায়। মৃত ব্যক্তির নাম যশবীর। শুক্রবার রাতে যখন যশবীর ডিউটি সেরে ফেরেন, তখন ভাইয়ের সঙ্গে বচসা শুরু হয় তাঁর। যশবীরের দুই ভাই উদয়বীর ও ওমবীর মদ্যপ অবস্থায় ছিলেন। মদ্যপ অবস্থাতেই যশবীর ও তাঁর মায়ের সঙ্গে ঝগড়া শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে যশবীরকে গুলি করে বসে উদয়বীর ও ওমবীর। গুলি খেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে যশবীর। সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দাদা সুখবীরের মৃত্যুর পর যশবীর সুখবীরের বিধবা স্ত্রী রিতুকে বিয়ে করেছিলেন। রিতুকে বিয়ে করা মেনে নিতে পারেননি উদয়বীর ও ওমবীর। এনিয়ে ভাইয়ের সঙ্গে প্রায়শই ঝগড়া লাগত যশবীরের। যশবীরের বিয়ে করা নিয়ে পারিবারিক অশান্তি লেগেই থাকত। তদন্তকারীরা মনে করছেন, বিবাহ বৌদিকে বিয়ে করায় ভাইদের রোষের মুখে পড়তে হয়েছে যশবীরকে।

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়