বোরকা পরিহিত মহিলাকে প্রকাশ্যে যৌন হেনস্থার চেষ্টা মৌলভীর, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্য দিবালোকে এক মহিলার শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে  উত্তরপ্রদেশের মোরাদাবাদে। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ প্রশাসন। প্রকাশ্যে রাস্তার মধ্যে এমন ঘটনার ভিডিও সামনে আসায় এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি সরু গলি দিয়ে হাঁটছিলেন বোরকা পরা এক মহিলা। সেই সময় কুর্তা-পাজামা ও মাথায় টুপি পরা এক ব্যক্তি আচমকা তাঁর কাছে এসে আপত্তিকরভাবে স্পর্শ করে পালিয়ে যায়। ঘটনাটি এত দ্রুত ঘটে যে প্রথমে মহিলা হতভম্ব হয়ে পড়েন। পরে তিনি অভিযুক্তকে উদ্দেশ্য করে প্রতিবাদ জানান এবং চিৎকার করতে শোনা যায়। ঘটনার পুরো দৃশ্যটি আশেপাশের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বহু মানুষ। এক্স প্ল্যাটফর্মে ভিডিও ভাইরাল হওয়ার পর মোরাদাবাদ পুলিশ বিষয়টি নজরে আনে এবং তদন্ত শুরু করে।

আরও পড়ুন: ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

পুলিশ জানিয়েছে, মুঘলপুরা থানাকে ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। পরে ডেপুটিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং সেই সময় ধাওয়া করতে গিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। অভিযুক্তের পায়ে গুলি লেগেছে বলেও জানা গিয়েছে। তদন্তে উঠে এসেছে, ধৃত ব্যক্তি উমরি গ্রামের বাসিন্দা আদিল সাইফি। পুলিশের দাবি, ঘটনার পর থেকে সে গা-ঢাকা দিয়েছিল। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….